Friday, June 26, 2026

অন্যের ‘দৃষ্টি’ ফেরাতে শ্ম.শানে শ্ম.শানে ঘুরে চলেন শ্রীরামপুরের সীদাম!

Date:

Share post:

সুমন করাতি, হুগলি

শ্রীরামপুরের (Srirampore)! বাসিন্দা ষাটোর্ধ পৌঢ় সীদাম সাহা (Sidam Saha), পেশায় আইসক্রিম ব্যবসায়ী হলেও সারাক্ষণ তাঁকে শ্মশানে শ্মশানে ঘুরতে দেখা যায়। কেন? অন্যকে পৃথিবীর আলো দেখানোর উদ্দেশ্যে। সকাল হলেই খোঁজ করেন কোথাও কেউ মারা গেছে কিনা। তারপর শোনা যায় তাঁর কাতর আর্তি, “দাদা চোখ দুটোকে পুড়িয়ে নষ্ট করবেন না, দয়া করে চোখ দান করে দিন। এই চোখ দুটি দিয়েই কেউ না কেউ পৃথিবীর আলো দেখবে।”

মানুষ অমর নয়, কিন্তু তাঁর কাজের মাধ্যমে তিনি মৃত্যুর পরেও বেঁচে থাকতে পারেন বছরের পর বছর। যিনি আর কোনদিন চোখ খুলবেন না, তাঁর দৃষ্টি দিয়ে যদি অন্যকে এই পৃথিবীর সবকিছু দেখানো যায় তবেই তো চোখের আলোর পূর্ণতা, তাই না? মরণোত্তর চক্ষুদানের কথা বিভিন্ন প্রচারে শোনা বা জানা যায়, কিন্তু ২০২৩ সালের শেষ লগ্নে দাঁড়িয়েও কিছু কুসংস্কার কিছু অজ্ঞতা আমাদের অনেকটা পিছিয়ে রেখেছে। কিন্তু হাল ছাড়েননি সীদাম সাহার মতো মানুষেরা। সেই ১৯৮০ সাল থেকে এভাবেই কর্নিয়া সংগ্রহ করার কাজে ব্রতী হয়েছেন তিনি। অবশ্য মৃতের পরিবারকে অনুরোধ করলেই যে তাঁরা চক্ষুদানের সম্মত হন এমনটা নয়। বেশির ক্ষেত্রেই “না হবে না” বলে দেওয়া হয়। তবে কিছু ক্ষেত্রে তাঁর আর্জি মেনে মৃতের পরিবার মৃতদেহ থেকে চোখের কর্নিয়া সংগ্রহ করার অনুমতি দেয়। বহু মানুষ মৃত্যুর আগেই চক্ষু দানের অঙ্গীকার করে যায়, আবার বহু ক্ষেত্রে বুঝিয়ে সরাসরি মৃতদেহ থেকে চোখের কর্নিয়া সংগ্রহ করা হয়। নিজের কাছে থাকা একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে ছোট্ট একটি অস্ত্র প্রচারের করে মৃতদেহ থেকে চোখের কর্নিয়া সংগ্রহ করেন সীদাম। এখনও পর্যন্ত প্রায় সাড়ে ছয় হাজার মৃতদেহ থেকে চোখের কর্নিয়া সংগ্রহ করেছেন তিনি ও তাঁদের সংগঠন। একটা সময় ছিল যখন তিনি একা এই কাজটি করতেন। এখন ছেলে সায়ক সাহাকে পাশে পেয়েছেন , কলকাতা মেডিকেল কলেজ (Medical College) থেকে ট্রেনিং নিয়ে বাবার এই মহৎ কাজের অংশীদার হচ্ছেন সায়ক। সীদাম বাবু এই কর্মকাণ্ডের জন্য পাশে পেয়েছেন বহু মানুষকে, প্রতিষ্ঠা করেছেন শ্রীরামপুর সেবা কেন্দ্র চক্ষু ব্যাঙ্ক। এবার তাঁর ছেলের মতো এই প্রজন্ম আরও বেশি করে মানবিক হয়ে উঠুক, এগিয়ে আসুক এই কাজে এটাই তাঁর অনুরোধ সমাজের কাছে।

 

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...