Saturday, May 23, 2026

উধাও ১৫ কুইন্ট্যাল চাল! অ.ভিযোগ পেয়েই রেশন ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে ক.ড়া পদক্ষেপ খাদ্য দফতরের

Date:

Share post:

ডিস্ট্রিবিউটরের (Distributor) বিরুদ্ধে রেশনের (Ration) চাল (Rice) পাচারের অভিযোগ। আর তা সামনে আসতেই নড়েচড়ে বসল প্রশাসন। অভিযোগ পেতেই ওই ডিস্ট্রিবিউটরকে সাসপেন্ড (Suspend) এবং শোকজ (Show cause) করেছে জেলা খাদ্য দফতর। পাশাপাশি জেলাশাসকের নির্দেশে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে খবর। শনিবার দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপে রেশনের ১৫ হাজার কুইন্ট্যাল চাল পাচারের অভিযোগ ওঠে এক ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ডিস্ট্রিবিউটর অমিত কুমার ভকত। তার খোঁজে ইতিমধ্যে শুরু হয়েছে তল্লাশি।

জেলাশাসক সুমিত গুপ্তার অভিযোগ, রেশনের ১৫ হাজার কুইন্ট্যাল চাল ১০০ জন রেশন ডিলারকে ডিস্ট্রিবিউটার করার কথা ছিল। অভিযুক্ত ডিস্ট্রিবিউটর ওই চাল সরবরাহ করেননি। উল্টে তা পাচার করে দিয়েছে। জেলাশাসক আরও জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে। এছাড়া অভিযুক্ত ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে এফআইআর রুজু করতে চলেছে পুলিশ।

তবে শুধু দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপ নয়, এদিন হাওড়ার ডোমজুড়েও ফের রেশনের আটায় পোকা কিলবিল করতে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গ্রাহকদের অভিযোগ, শনিবার রেশনে মেয়াদ উত্তীর্ণ আটা বিলি করা হয়। প্যাকেট খুলতেই দেখা যায়, পোকা কিলবিল করছে। গ্রাহকরা জানিয়েছেন রেশন ডিলার সরকারের থেকে সদ্য পাওয়া আটা চড়া দামে বাজারে বিক্রি করে তাঁদের মেয়াদ উত্তীর্ণ আটা দিচ্ছে। যদিও অভিযোগ সামনে আসতেই ওই রেশন ডিলারের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা জানিয়েছে প্রশাসন।

 

 

 

 

Related articles

বুকে ব্যথা হলে কার্ডিওলজিস্ট দেখান: রোগী কল্যাণ সমিতির সদস্য পদের আমন্ত্রণ পেয়ে কেন বললেন কুণাল!

বেলেঘাটার তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদে আহ্বান জানানো...

বিজেপিতে যোগদানের ‘পুরস্কার’ রাঘবকে! নয়া পদ তৃণমূল সাংসদ মেনকাকেও

দলবদলের ‘পুরস্কার’। বিজেপিতে (BJP) যোগদানের ঠিক একমাসের মাথায় নয়া পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadda)। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান...

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন...

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...