Friday, May 15, 2026

মমতা-অভিষেক চান চাকরি হোক: চাকরিপ্রার্থীদের আলোচনায় জানালেন কুণাল, সোমে ব্রাত্যর সঙ্গে বৈঠক

Date:

Share post:

ধর্মতলায় SLST চাকরিপ্রার্থীদের ধর্নামঞ্চ থেকে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh)। আগামী সোমবার, বিকেল ৩টে আন্দোলনকারীদের ৭ প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন ব্রাত্য বসু। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান কুণাল। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই চান চাকরি হোক। বিষয়টা অনেক দূর এগিয়েছে। একটু জটে আটকে আছে।

১০০০ দিনে পড়ল SLST চাকরিপ্রার্থীদের ধর্না। দিনের শুরুতে প্রথমে মাথা ন্যাড়া করে প্রতিবাদ জানান ২ চাকরিপ্রার্থী। এরপরেই একের পর এক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। এর মধ্যেই বেলা সাড়ে তিনটের পরে ধর্না মঞ্চে হাজির হন  তাঁকে দেখেই আন্দোলনকারীরা এগিয়ে আসেন। এঁদের মধ্যেই কেউ কেউ আগেও কুণালের সঙ্গে দেখা করেছেন। বেশ কিছুক্ষণ কথা বলেন তৃণমূল মুখপাত্র। তারপরেই কুণাল জানান, “আজকে কর্মপ্রার্থীরা যোগ্য উপযুক্ত। কোনও এরটি জটিলতার জন্য আটকে আছে। এগোতে এগোতে আদালতের কোনও একটা জায়গায় আটকে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী চান এই চাকরি হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছিল জট খুলুক।“ কুণালের কথায়, ‘‘আলোচনা থেকেই সমাধানের পথ আসে। আন্দোলন তো পালিয়ে যাচ্ছে না। গণতান্ত্রিক দেশে আন্দোলন করার অধিকার সবার রয়েছে।’’

তৃণমূল মুখপাত্র জানান, যে চাকরিপ্রার্থী তাঁর মাথা কামিয়ে ফেলেছেন, সেই রাসমণিকে তিনি চেনেন। একাধিক বার সাক্ষাৎ হয়েছে। ছেলেকে কোলে নিয়ে ওই চাকরিপ্রার্থীর আন্দোলনকে তিনি সম্মান করেন। মাথা মুড়িয়ে ফেলার খবর পেয়ে তিনি দেখা করতে এসেছেন। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, ‘‘নিয়োগ নিয়ে জট খুলুক। আজ যখন রাসমণি চুল বিসর্জন দিচ্ছেন, তখন মনে হয়েছে অফিসে কথা না বলে ওঁদের সঙ্গে এসে দেখা করে যাই।’’

 

এরপরেই কুণালের সঙ্গে রাসমণি-সহ অন্যান্য চাকরিপ্রার্থীকে বেশ কিছু ক্ষণ বসে কথা বলেন। পরে তৃণমূল মুখপাত্র বলেন, ‘‘জট খুলছে। তবে একটা আঁকশিতে এসে আটকে রয়েছে। সোমবার বিকেলে তাই আলোচনা করার কথা বলেছি।’’

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...