Monday, May 11, 2026

ধ.র্ম পালটে মু.সলিম, দ্বিতীয় বিয়ে করেছেন কেরলের ‘বি.তর্কিত’ মহিলা চিকিৎসক!

Date:

Share post:

নাম হাদিয়া। বাড়ি কেরলে। পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক। ধর্মান্তরিত হয়েছিলেন তিনি। এরপর ২০১৭ সালে বিয়েও করেছিলেন। তাঁর এই ধর্মান্তকরণ নিয়ে জোর বিতর্ক দানা বেঁধেছিল কেরলে। যদিও সেই বিয়ে ভেঙে যায়। শেফিন জাহানের থেকে আলাদা হয়ে যান তিনি। ফের বিয়ে করেছেন ওই চিকিৎসক।

সম্প্রতি তাঁর বাবা কেরল হাইকোর্টে আবেদন করে জানিয়েছেন, তিনি মেয়ের খোঁজ পাচ্ছেন না। তিনি জানিয়েছিলেন যে মেয়ের সঙ্গে তাঁর কথা হয় ফোনে। কিন্তু কোথায় আছে জানি না। তবে ওই মহিলা জানিয়েছেন, বাবা কেন আদালতে গেলেন বুঝতে পারছি না।এসব ব্যাপার সকলের সামনে বলা উচিত নয়।

শনিবার তাঁর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।অবশ্য এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। তিনি জানিয়েছেন, নিজের পছন্দের মানুষকে ফের বিয়ে করেছেন তিনি। তিনি ভিডিওতে বলেছেন, সংবিধান সকলকেই বিয়ের অধিকার দিয়েছে। আবার সেই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার অধিকারও দেওয়া হয়েছে। এটা সমাজের একটা সাধারণ দিক। কিন্তু আমি বুঝতে পারি না সমাজ কেন আমার বিষয়টাকে নিয়ে এত বিতর্ক তৈরি করে। আমি বড় হয়েছি। নিজে সিদ্ধান্ত নিতে পারি। যখন দেখলাম ওই সম্পর্কে আর থাকতে পারছি না তখন তা থেকে বেরিয়ে আসি। এখন পছন্দের মানুষকে বিয়ে করেছি। আমি মুসলিম হিসাবে খুব খুশি।

ওই মহিলার আগের নাম ছিল কেএম আখিলা। তিনি হিন্দু পরিবারেই জন্মেছিলেন। তবে তামিলনাড়ুতে মেডিক্যাল পড়ার সময় তিনি মুসলিম ধর্মের প্রতি আকৃষ্ট হন। এরপর তিনি জাহান নামে এক মুসলিম যুবককে বিয়ে করেন। সেই সময় জাহান মধ্যপ্রাচ্যে কাজ করতেন। তবে বর্তমানে সেই জাহানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে তার। তবে তাঁর প্রথম বিয়েকে ঘিরে ব্যপক জলঘোলা হয়েছিল। বেশ কয়েক মাস ধরে তিনি পুলিশি সুরক্ষায় থাকতেন।

তাঁর বাবা অভিযোগ করেছিলেন, তাঁর মেয়ে লাভ জেহাদের শিকার। ২০১৭ সালে এনআইএ রিপোর্টের ভিত্তিতে হাদিয়া ও শফিনের বিয়ে বাতিল করে দিয়েছিল কেরল হাই কোর্ট। কেরল হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন হাদিয়ার স্বামী শফিন জাহান।  হাদিয়া শীর্ষ আদালতকে জানান, তাঁর উপর কোনও চাপ ছিল না।এরপরই শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, কোনও প্রাপ্তবয়স্ক মহিলা যদি বলেন তিনি নিজের ইচ্ছায় বিয়ে করেছেন, তাহলে সেই বিয়ে নিয়ে তদন্ত করতে পারে না এনআইএ।

Related articles

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...