Saturday, June 13, 2026

পর পর অটো-বাইকে ধাক্কা বাসের, লেক মলের কাছে দুর্ঘটনা

Date:

Share post:

সোমবার বড়সড় দুর্ঘটনা রাসবিহারী অ্যাভিনিউতে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সজোরে ২টি বাইক ও একটি অটোয় ধাক্কা দিয়ে রাস্তার একপ্রান্ত থেকে অপরপ্রান্তে সরে যায়। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হলেও মৃত্যুর খবর নেই। যদিও সপ্তাহের প্রথম কাজের দিন শহরের অন্যতম ব্যস্ত রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১/এ রুটের একটি বাস লেক মার্কেট থেকে দেশপ্রিয় পার্কের দিকে যাচ্ছিল। তখনই বাসের সামনে আচমকা একটি অটো চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি অটো ও পর পর দুটি বাইকে ধাক্কা দেয়। এর পরই বাসটি ঘুরে রাস্তার একদিক থেকে আরেকদিকে চলে আসে। এই দুর্ঘটনার জেরে গোটা রাসবিহারী অ্যাভিনিউ থেকে কসবা পর্যন্ত দীর্ঘ রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। প্রচুর গাড়ি অন্যপথে ঘুরিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...