Thursday, May 7, 2026

বাংলায় কৃষক আত্মহ.ত্যার সুযোগ নেই, বিরোধীদের অ.পপ্রচারের জবাব দিলেন কৃষিমন্ত্রী

Date:

Share post:

রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে তৃণমূল কংগ্রেসকে (TMC) পরাস্ত করতে বারবার অপপ্রচার আর ভুল তথ্য পরিবেশনের পথকে বেছে নিচ্ছেন বিরোধীরা। কৃষক আত্মহত্যা (Farmer’s suicide) নিয়ে যে খবর চারিদিকে রটিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি (BJP) নেতৃত্ব, তা সম্পূর্ণ উড়িয়ে দিয়ে সপাটে জবাব দিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee)। তিনি অভিযোগ করেন যে রাজ্যে ঋণের দায়ে কৃষকের ‘আত্মহত্যা’ বলে মিথ্যা খবর ছড়াচ্ছে পদ্ম শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়নমূলক প্রকল্পের কারণে দেশের অন্যান্য রাজ্যের থেকে সবথেকে বেশি খুশি বাংলার কৃষকরা তাই আত্মহত্যার কোনও প্রশ্নই ওঠে না। যে ঘটনাকে বিরোধীরা হাতিয়ার করতে চাইছেন সেটা একান্তই পারিবারিক ব্যাপার।

মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিজেপির অভিযোগকে উড়িয়ে দিয়ে জানান, পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য, যেখানে ভাগচাষীরাও সরকারি প্রকল্পের সুবিধা পায়। শস্যবামী বাবদ কৃষকদের ৫৪২৭.৩৫ কোটি সরকার। এই প্রকল্পের ২৭২৬.৪৪ কোটি টাকা ক্লেম করা হয়েছে। কৃষকবন্ধু প্রকল্পের সৌজন্যে বাংলার চাষীদের আর কোন অভিযোগ নেই বললেই চলে।কৃষিমন্ত্রীর বলেন, “আমাদের ৬.৭২ লক্ষ মেট্রিক টন সার প্রয়োজন, কিন্তু পাওয়া যাচ্ছে না। ফলে বেশি দামে সার কিনতে হচ্ছে কৃষকদের। এবছর চাষ শুরু করতে দেরি হয়েছে আবহাওয়ার জন্য। তাতেও আমরা ক্ষতিপূরণ দিই। ১৯৪ কোটি টাকা দিয়েছি। একজন কৃষকও বাদ যাবে না। সবাই ক্ষতিপূরণ পাবেন”। বিক্ষিপ্ত বা পারিবারিক কোনও ঘটনাকে রাজনৈতিক রঙ চড়িয়ে তৃণমূলকে বদনাম করার যে অপচেষ্টা করছে বিজেপি, তার তীব্র বিরোধিতা করেন কৃষিমন্ত্রী।

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...