Thursday, May 7, 2026

আজ শিলিগুড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

উত্তরবঙ্গ (North Bengal) সফরের শেষ দিনে আজ দুপুরে শিলিগুড়িতে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কার্শিয়াং, আলিপুরদুয়ার, বানারহাট হয়ে আজ শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে (Kanchanjangha Stadium) একগুচ্ছ সরকারি পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন মুখ্যমন্ত্রী (CM)। ইতিমধ্যেই স্টেডিয়াম চত্বরে সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো। একদিকে যেমন নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে তার পাশাপাশি হাতে কন্যাশ্রী কিংবা সবুজ সাথীর প্ল্যাকার্ড দিয়ে কচিকাঁচা ও স্কুল পড়ুয়াদের উপস্থিতিও চোখে পড়ার মতো।

লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গ পাখির চোখ। গত কয়েক দিনে পাহাড়ের মানুষের ভালোবাসায় আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, বাংলায় কোনও বিভাজনের রাজনীতি চলবে না। পাশাপাশি রাজ্যের সরকারের যেসব উন্নয়নমূলক প্রকল্প রয়েছে সেগুলো যাতে উত্তরবঙ্গের মানুষের পাওয়ার ক্ষেত্রে কোন সমস্যা না হয় তার জন্য বেশ কিছু নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। আজকের সভা মঞ্চ থেকেই কৃষক বন্ধু প্রকল্পে চাষীদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে বলে। দুপুর দেড়টা নাগাদ এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা।প্রশাসন সূত্রের খবর, সভা থেকে ‘কৃষকবন্ধু’ প্রকল্প ছাড়াও চাষিদের জন্য প্রকল্প-ভিত্তিক টাকা বিলি করতে পারেন মুখ্যমন্ত্রী। দেওয়া হবে চাষিদের ট্রাক্টর-সহ একাধিক সরঞ্জাম। পাশাপাশি ঘোষণা হতে পারে নতুন প্রকল্পেরও। শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব (Gautam Deb) বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর সভা সেরে কলকাতা ফেরার কথা রয়েছে। একাধিক প্রকল্পের ঘোষণা, শিলান্যাস এবং উদ্বোধন মুখ্যমন্ত্রী করবেন।’’ রাজ্যের বকেয়া প্রাপ্য কেন্দ্র আটকে রাখা সত্ত্বেও বাংলার মানুষকে কোন ধরনের পরিষেবা থেকে বঞ্চিত করেননি মমতা। আবাস যোজনার বকেয়া টাকার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলেন তিনি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর অনুরোধ মেনে আগামী ২০শে ডিসেম্বর দুপুরে রাজধানীতে মোদি-মমতা বৈঠক হতে চলেছে।

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...