Wednesday, May 6, 2026

সব কিছু ঠিকঠাক থাকলে আসন্ন আইপিএল-ই মাঠে দেখা যেতে পারে পন্থকে

Date:

Share post:

প্রায় একবছর মাঠের বাইরে তিনি। দুর্ঘটনার পর জাতীয় ক্রিকেট অ‍্যাকাডেমিতে (এনসিএ) রিহ‍্যাব করছেন। আর আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন তিনি। আর সব কিছু ঠিকঠাক থাকলে আসন্ন আইপিএল-এ ফের মাঠে দেখা যাবে তাঁকে। যার কথা বলা হচ্ছে, তিনি আর অন‍্য কেউ নন, তিনি হলেন ঋষভ পন্থ। প্রায় এক বছর ক্রিকেট থেকে বাইরে থাকার পর আসন্ন আইপিএলে প্রত্যাবর্তনের জন্য সম্পূর্ণ প্রস্তুত তিনি। সম্ভবত পন্থ দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বও দেবেন। যদিও পন্থের মাঠে নামার ছাড়পত্র আছে এনসিএ-র হাতে। জানা যাচ্ছে, এনসিএ থেকে ছাড়পত্র পাওয়ার পরেই বাঁহাতি এই ব্যাটারকে আসন্ন আইপিএলে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

বর্তমানে এনসিএতে রিহ্যাব করেছেন। মনে করা হচ্ছে ফেব্রুয়ারির শেষের দিকে পন্থ সম্পূর্ণ ফিট হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। দিল্লি ক্যাপিটালসের ম্যানেজমেন্ট পন্থকে শুধুমাত্র এনসিএর মেডিকেল কর্মীদের অনুমতি নিয়েই কিপিং গ্লাভস দেবেন। যদি তাঁকে উইকেট কিপিং করার অনুমতি না দেওয়া হয় তবে তিনি কেবল ব্যাটার এবং ফিল্ডার হিসেবেই খেলবেন। এমনকি পন্থকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেও ব্যবহার করাও হতে পারে বলে সূত্রের খবর।

এদিকে ২০২৩ পন্থের কেমন কাটলো, সেই নিয়ে মুখ খুলেছেন স্বয়ং পন্থ নিজে। সোশ্যাল মিডিয়ায় একটি পেজে এক শব্দে জানতে চাওয়া হয়েছিল, কেমন কেটেছে ২০২৩। সেই পোস্টে কমেন্ট করেছেন পন্থ। নতুন জীবন পাওয়া তরুণ ক্রিকেটার এক শব্দে উত্তর দিতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় পন্থ লিখেছেন, “কঠিন এবং অনেক কিছু শিখেছি।”

আরও পড়ুন:বিবাহবার্ষিকী পালন বিরুষ্কার, ছবি পোস্ট বিরাট-অনুষ্কার

Related articles

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...