Saturday, June 20, 2026

CBSE দশম-দ্বাদশ পরীক্ষার সূচি প্রকাশ, শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে

Date:

Share post:

শেষমেশ প্রতীক্ষার অবসান! মঙ্গলবার দশম ও দ্বাদশ বোর্ডের পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই (CBSE)। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা। দেড় মাসের বেশি সময় ধরে চলবে পরীক্ষা।

প্রতিদিন সকাল সাড়ে ১০ থেকে শুরু করে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। দশম শ্রেণির পরীক্ষা হবে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ। বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২ এপ্রিল পর্যন্ত। মোট ৫৫ দিন ধরে চলবে দু’টি শ্রেণির পরীক্ষা।

দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের পরীক্ষা হবে আগামী ১৫, ১৬, ১৭, ১৯, ২০, ২১, ২৩, ২৪, ২৬, ২৮ ফেব্রুয়ারি এবং মার্চের ২, ৪, ৫, ৭, ১১ এবং ১৩ তারিখ। দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিনগুলি হল যথাক্রমে ফেব্রুয়ারির ১৫, ১৬, ১৭, ১৯,২০, ২১, ২২, ২৩, ২৪, ২৬, ২৭, ২৮, ২৯, মার্চের ১, ৪, ৫, ৬, ৭, ৯, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৮, ১৯, ২০, ২২, ২৩, ২৬, ২৭, ২৮, ৩০ এবং এপ্রিলের ১ এবং ২ তারিখ পর্যন্ত।

আরও পড়ুন- ভুয়ো জাতিগত শংসাপত্র নিয়ে প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি শিবজ্ঞানম

 

 

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...