Tuesday, April 28, 2026

বর্ধমান স্টেশনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক! মৃত ৩, জখম কমপক্ষে ২৭

Date:

Share post:

দিনের ব্যস্ত সময়ে হঠাৎই ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের (Bardhawan Station) জলের ট্যাঙ্ক। বুধবার, বেলা সাড়ে ১২টা নাগাদ ট্যাঙ্কের ধাতব পাত ভেঙে হুড়মুড়িয়ে পড়ে ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের শেডের উপর। ঘটনায় আহত কমপক্ষে ২৭ জন। আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বর্ধমান (Bardhawan) মেডিক্যাল কলেজ হাসপাতালে।

ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর ভাঙল দীর্ঘদিনের পুরোনো স্টেশনের জলের ট্যাঙ্ক। প্ল্যাটফর্মের স্থানীয় ব্যবসায়ীদের দাবি কয়েকদিন ধরেই লিক করছিল ট্যাঙ্কটি। যদিও এই অভিযোগ অস্বীকার করেন সিপিআরও কৌশিক মিত্র। দুর্ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ঘটনার জেরে বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

দুর্ঘটনায় ইতিমধ্যেই ৩ জনের মৃত্যু হওয়ার খবর পাওয়া যাচ্ছে বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধারের কাজে হাত লাগানো স্থানীয় যাত্রীদের দাবি প্রবল জলের তোড়ে প্রথমে উদ্ধার করাই সম্ভব হয়নি। ঘটনার জেরে ২ ও ৩ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। রেলের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে রওনা দেন বলে দাবি সিপিআরও-র। ঘটনাস্থলে পৌঁছন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার। তিনি জানান, প্রশাসনের তরফ থেকে রেলকে সব রকমের সাহায্য করে হচ্ছে। দ্রুত ধ্বংসাবশেষ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা চেষ্টা করা হচ্ছে।

রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হন বর্ধমান দক্ষিণের তৃণমূলের বিধায়ক খোকন দাস। তাঁর প্রশ্ন, তালি তাপ্পাদি আর কতদিন চলবে? পুরোপুরি রেলের গাফিলতি। ভাঙা জিনিসের উপরেই তারা সুন্দর করে রং করে দেয়।

Related articles

বিজেপির ওড়িশায় চরম অজ্ঞতা: বোন মৃত, প্রমাণে কবর থেকে দেহ তুলল ভাই

কোনও ব্যক্তি মারা গিয়েছেন তার সব থেকে বড় প্রমাণপত্র হল প্রশাসনের একটি কাগজ। যেখানে মৃত ব্যক্তির মৃত্যুর সিলমোহর...

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! তৃণমূলের অভিযোগের জেরে রিপোর্ট তলব আদালতের

বিজেপি (BJP) প্রার্থীর সঙ্গে হোটেলে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! কমিশনের নিযুক্ত আইপিএস পারমার স্মিথ পুরুষোত্তমদাসের বিরুদ্ধে হাই কোর্টে...

নাসিকের হাসপাতালে লিফটে মাথা আটকে মহিলাকর্মীর মর্মান্তিক মৃত্যু

মহারাষ্ট্রের নাসিকে 'ডক্টর বসন্তরাও পওয়ার মেডিক্যাল কলেজ ও রিসার্চ সেন্টারে' ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা কর্মী। মৃত...

মর্মান্তিক পরিণতি! গুরগাঁওয়ে স্বামীকে খুন করে ট্রাঙ্কবন্দি স্ত্রীর প্রেমিকের

ফের বিয়ের বহির্ভূত সম্পর্কের জেরে প্রাণ হারালো এক যুবক। ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ের সেক্টর-৫৪ এলাকায়। এক ডেলিভারি এজেন্টকে (২৩)...