Friday, May 15, 2026

বিশ্বকাপের হারের পর অবশেষে মুখ খুললেন রোহিত, কী বললেন ভারত অধিনায়ক?

Date:

Share post:

অবশেষে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বকাপের হারের পর এতদিন বিশ্বকাপ ফাইনাল নিয়ে কোন মন্তব্য করেননি রোহিত। তবে এদিন মুখ খুললেন তিনি। বিশ্বকাপের ফাইনালে হারের পরেও পাশে থাকার জন্য রোহিত সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।

রোহিত বলেন, “বিশ্বকাপের পর স্বাভাবিক জীবনে ফিরে আসা কঠিন হয়ে গিয়েছিল। কী করব বুঝতে পারছিলাম না। তাই ক্রিকেট থেকে দূরে ছিলাম। কিন্তু সমর্থকেরা আমার কাছে এসেছেন, তাঁরা আমার পাশে ছিলেন। পুরো বিশ্বকাপে আমরা যে ভাবে খেলেছি, সেটার জন্য প্রশংসা করছেন। খারাপ লাগছিল সমর্থকদের জন্য। ওরা সব সময় পাশে ছিল। স্বপ্ন দেখছিল আমরা বিশ্বকাপ জিতব। বিশ্বকাপের সময় আমরা যেখানে যেখানে গিয়েছি, সকলে সমর্থন করেছেন। মাঠে যাঁরা এসেছেন, বাড়ি বসে যাঁরা দেখছেন, সকলে আমাদের পাশে ছিলেন। তাঁদের সকলকে ধন্যবাদ। কিন্তু এই নিয়ে ভাবতে গেলেই আমার মধ্যে হতাশা কাজ করে। আমরা এই সমর্থকদের শেষ পর্যন্ত আনন্দ দিতে পারিনি।”

এরপর রোহিত আরও জানান, “ক্রিকেটারদের উপর কী ধরনের চাপ থাকে সেটা সমর্থকদেরও বুঝতে হয়। আমরা খুবই ভাগ্যবান যে, এমন হারের পরেও সমর্থকেরা রাগ, ক্ষোভ কোনও কিছুই দেখাননি। বরং ভালবাসা জানিয়েছেন। খুব ভাল লেগেছে এটা দেখে। আমরা আবার নতুন ভাবে শুরু করব। আবার পুরস্কার জয়ের জন্য ঝাঁপাব।”

বিশ্বকাপে ভারত টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হেরে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:বিরাটের থালায় ‘মক চিকেন টিক্কা’, ছবি পোস্ট হতেই আগ্রহ তুঙ্গে নেটিজেনদের

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...