Saturday, March 14, 2026

অর্জুন পুরস্কার পেতে পারেন মহম্মদ শামি:সূত্র

Date:

Share post:

২০২৩ একদিনের বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেন মহম্মদ শামি। বিশ্বকাপে শামি ২৪টি উইকেট নেন। প্রতিযোগিতায় সব থেকে বেশি উইকেট তাঁরই দখলে। আর তারই পুরস্কার পেতে চলেছেন তিনি। সূত্রের খবর, বোর্ডের তরফে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে শামির নাম অর্জুন পুরস্কারের জন্য প্রস্তাব করা হয়। এছাড়াও তারকা ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিক এবং চিরাগ শেট্টি এই বছরের মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

শামি ছাড়া আরও ১৬জন অর্জুন পুরস্কার পেতে পারেন। যার মধ‍্যে রয়েছেন, কৃষাণ বাহাদুর পাঠক (হকি), সুশীলা চানু (হকি), ওজাস প্রবীণ দেওতালে (তিরন্দাজ), অদিতি গোপীচাঁদ স্বামী (তিরন্দাজ), মহম্মদ হুসামুদ্দিন (বক্সার), আর বৈশালী (দাবাড়ু), দীক্ষা ডোগর (গল্ফার), ঐশ্বর্য প্রতাপ সিং তোমর (শুটার), অন্তিম পঙ্ঘল (কুস্তিগির) এবং ঐহিকা মুখোপাধ্যায়ের (টেবিল টেনিস) মতো খেলোয়াড়েরা।

দ্রোণাচার্য পুরস্কারের জন্য পাঁচজন মনোনীত হয়েছেন। তাঁরা হলেন গণেশ প্রভাকরণ, মহাবীর সাইনি, ললিত কুমার, আরবি রমেশ এবং শিবেন্দ্র সিং।

মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার: সাত্ত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি (ব্যাডমিন্টন)।

অর্জুন পুরস্কার: মহম্মদ শামি (ক্রিকেট), অজয় রেড্ডি (অন্ধ ক্রিকেট) ওজস প্রবিন দেওতালে, অদিতি গোপীচাঁদ স্বামী (তীরন্দাজ), শীতল দেবী (প্যারা আর্চারি), পারুল চৌধুরী এবং এম শ্রীশঙ্কর (অ্যাথলেটিক্স), মহম্মদ হুসামুদ্দিন (বক্সিং), আর বৈশালী (দাবা), দিব্যকৃতি সিং এবং আনুশ আগরওয়ালা (অশ্বারোহী), দীক্ষা ডাগর (গলফ), কৃষাণ বাহাদুর পাঠক এবং সুশীলা চানু (হকি), পিঙ্কি (লন বল), ঐশ্বর্য প্রতাপ সিং তোমর (শ্যুটিং), অন্তিম পঙ্ঘল (কুস্তি), ঐহিকা মুখোপাধ্যায়ের (টেবিল টেনিস)।

দ্রোণাচার্য পুরস্কার: গণেশ প্রভাকরণ (মল্লখাম্ব), মহাবীর সাইনি (প্যারা অ্যাথলেটিক্স), ললিত কুমার (কুস্তি), আরবি রমেশ (দাবা), শিবেন্দ্র সিং (হকি)।

আরও পড়ুন:অনন্য সম্মান, ‘হল অফ ফেমে’ স্থান পেলেন লিয়েন্ডার-বিজয় অমৃতরাজ

 

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...