Monday, April 6, 2026

১০ বছর পর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন সিলেবাস

Date:

Share post:

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবার নতুন সিলেবাস ঘোষণা সংসদের।পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, এর আগে বিজ্ঞান বিভাগের কিছু পরিবর্তন করা হয়েছিল। সেই অনুসারে কলা বিভাগ এবং বাণিজ্য বিভাগে কিছু পরিবর্তন করা হয়েছে।

প্রত্যেকটি বিষয়ের জন্য পৃথক পৃথক কমিটি গঠন করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী শনিবার সংসদ এই কমিটিগুলিকে নিয়ে বৈঠকে বসছে। সংসদের পক্ষ থেকে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, “আমরা কেন্দ্রের বোর্ডগুলির সঙ্গে সমঞ্জস্য বজায় রেখে রাজ্যে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে নতুন করে সিলেবাস তৈরি করতে চাই। ২০১২-১৩ সালের সিলেবাস বদল হয়েছিল এখন আমাদের ফের সিলেবাস বদলের প্রয়োজন রয়েছে। সরকার অনুমোদন দিলে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাসে ছাত্রছাত্রীরা পঠন-পাঠন করবেন।”

জানা গিয়েছে, ২০২৪ সালে যেই সকল পরীক্ষার্থীরা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের এই নতুন সিলেবাসে পড়াশোনা করতে হবে।সেই অনপযায়ী আগামী ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় সকলে এই নতুন সিলেবাস অনুসারে পরীক্ষা দেবে। এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এই ধরণের সিলেবাসে পরিবর্তন করা খুবই দরকারি ছিল এবং এই পরিবর্তনের ফলে আমাদের রাজ্যের সকল পড়ুয়ারা ভবিষ্যতে উপকৃত হবে।

 

Related articles

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...