Friday, May 15, 2026

সিলেবাস বদল নিয়ে আজই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বৈঠক!

Date:

Share post:

১১ বছর পর বদলাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস (Higher Secondary Syllabus)। আজ দুপুর ১টা নাগাদ শিক্ষা সংসদে বৈঠক। উপস্থিত থাকবেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharya) ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। ৪৭ টি বিষয়ে পাঠ্যসূচি বদলের ভাবনা। প্রত্যেক বিষয় গুরুত্বপূর্ণ মতামত দেবেন বিশেষজ্ঞরা। এরপর খসড়া সিলেবাস যাবে কমিটির হাতে।

প্রায় এক দশকেরও বেশি সময় পর যুগের সঙ্গে তাল মিলিয়ে এবার উচ্চ মাধ্যমিকের সিলেবাসে বদল আসতে চলেছে। জাতীয় স্তরের যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলার পড়ুয়ারা যাতে সমানভাবে অংশ নিতে পারেন, সেদিকে লক্ষ্য রেখে সিবিএস‌ই পাঠ্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে নয়া পাঠ্যক্রম তৈরি করা হচ্ছে। সংসদ সূত্রে জানা গেছে, উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে শেষ বদল আনা হয়েছিল ২০১২-১৩ সালে। আজকের বৈঠকে গাইডলাইন তৈরি হবে এবং আগামী শিক্ষাবর্ষ থেকে তা কার্যকরী করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...