Friday, May 15, 2026

দায় এড়াতে সংসদ হা.নায় বাংলা যোগ খোঁজার ‘অপচেষ্টা’ দিল্লির! বাড়ছে গ্রে.ফতার

Date:

Share post:

সংসদে রং বোমা হামলার দায় এড়াতে বাংলার যোগ খোঁজার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে দিল্লি। প্রসঙ্গত এই ঘটনায় শনিবার গ্রেফতার হল আরও একজন। মূলচক্রী ললিত ঝাকে দিল্লি থেকে পালাতে সাহায্য করা মহেশ কুমাওয়াতকে গ্রেফতার করল দিল্লি পুলিশ (Delhi Police)। ললিত ঝার সঙ্গেই আত্মসমর্পণ করেছিল মহেশ। শনিবার তাকে গ্রেফতার করে পাতিয়ালা হাউস কোর্টে পেশ করা হল।

তবে সংসদে হামলার পরিকল্পনা ও প্রচারের জন্য বাংলার বেশ কয়েকজনকে ব্যবহার করেছিল ললিত ঝা, এমনটা উঠে এসেছে পুলিশি তদন্তে। হামলার পর রানাঘাটের সৌরভ চক্রবর্তী নামে এক যুবকের কাছে হামলার ভিডিও পাঠান ললিত এবং সেটি ছড়িয়ে দেওয়ার জন্য বলেন। সৌরভ নিজের সোশ্যাল মিডিয়ায় (social media) আবার সেটি পোস্টও করেন।

অন্যদিকে কলকাতায় জুলাই মাসে সাম্যবাদী সুভাষ সভা নামে একটি সংগঠন একটি মিছিলের আয়োজন করেছিল। মিছিলের জন্য নেওয়া হয়েছিল পুলিশের (Kolkata Police) অনুমতিও। সেই অনুমতির চিঠিতে সই করেছিলেন ললিত ঝা। সেই সঙ্গে সেই মিছিল আয়োজকদের মধ্যে ছিলেন নীলাক্ষ আইচ ও সায়ন পাল নামে দুই যুবক। হালিশহরের নীলাক্ষর সন্ধান পুলিশ আগেই পেয়েছিল এবং তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। শনিবার আরও এক যুবক সায়ন পালের সঙ্গেও এই তদন্ত সাপেক্ষে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ।

যদিও সংসদ হামলায় এদের প্রত্যক্ষ যোগ পাওয়ার কোনও দাবি এখনও পুলিশের পক্ষ থেকে করা হয়নি। ললিতের সঙ্গে এরা কতটা যুক্ত সেই বিষয়েই তদন্ত চলছে।

আরও পড়ুন- বাড়ছে ভ্রূণহত্যা! কর্ণাটকে উদ্বেগজনকভাবে কমলো শিশুকন্যার হার

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...