Friday, May 15, 2026

গণতন্ত্রের কণ্ঠরোধ! লোকসভা থেকে সাসপেন্ড ৯ তৃণমূল সাংসদ-সহ ৩৩ বিরোধীদলের জনপ্রতিনিধি

Date:

Share post:

১৩ জন বিরোধী সাংসদের সাসপেনশনের রেশ কাটতে না কাটতেই ফের লোকসভা থেকে ৩৩ জন বিরোধীদলের সাংসদকে সাসপেন্ড করা হল। তার মধ্যে রয়েছেন তৃণমূলের (TMC) ৯ সাংসদ। সাসপেন্ড করা হয়েছে কংগ্রেসের (Congress) লোকসভার দলনেতা সাংসদ অধীর চৌধুরীও। শীতকালীন অধিবেশনের জন্য বাকি দিনগুলির জন্য এঁদের সাসপেন্ড করা হয়েছে। সোমবার, অন্য সব বিষয়ে সরিয়ে রেখে, বিল পেশ না করে সংসদ হানার বিষয়ে আলোচনার দাবি জানিয়ে লোকসভার অধিবেশনে আওয়াজ তোলেন তৃণমূল সাংসদরা। অধীর চৌধুরী (Adhirranjan Chowdhuri)-সহ বিজেপি (BJP) বিরোধী সংসদরা তাঁদের সমর্থন করেন। এই ‘অপরাধে’ তাঁদের উপর নেমে এলো শাস্তির খাঁড়া। এই শাস্তির খবর পৌঁছয় তৃণমূল সভানেত্রীর কাছে। তিনি ক্ষোভ প্রকাশ করেন বলেন, মোদি সরকার একনায়কতন্ত্র চালাচ্ছে। যা চলছে কাঙ্খিত নয়, ভাগ্যবান আমি এখন সাংসদ নই।

যে তৃণমূল সাংসদের সাসপেন্ড করা হল
সৌগত রায়, কাকলি ঘোষদস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, শতাব্দী রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অসিত মাল, প্রতিমা মণ্ডল, সুনীল মণ্ডল

বিরোধীদের মতে, গণতন্ত্রের কণ্ঠ রোধ করতে চায় মোদি সরকার। জ্বলন্ত বিষয় আলোচনা না করে নিজেদের মনঃপূত বিল পাশই অধিবেশনের মূল লক্ষ্য কেন্দ্রের। সংসদ হানার মতো অতি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা বা স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি কোনও কিছুই না করে বিল পেশ নিয়ে সক্রিয় বিজেপি (BJP) সরকার। তার বিরোধিতা করলেই সাসপেন্ড করে সংসদ বিরোধীশূন্য করতে চাইছে কেন্দ্র।

এর আগে রাজ্যসভার সাংসদ ডেকের ওব্রায়েন ও লোকসভার ১৩জন সাংসদ সহ মোট ১৪জন সাংসদকে সাসপেন্ড করা হয় একই দাবিতে। এই নিয়ে মোট ৪৭ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হল এই অধিবেশনে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...