Monday, June 8, 2026

যাদবপুরে সমাবর্তনের দিন স্থির হলেও কাটছে না জ.টিলতা

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে জট কেটেও যেন কাটলো না। সোমবার যাদবপুরে সমাবর্তন নিয়ে কর্মসমিতির বৈঠক ছিল। সেই বৈঠকে সমাবর্তনের অনুমোদন পাশ হলেও রাজ্যপাল কবে কোর্ট বৈঠকের অনুমোদন দিয়ে সই করবেন সেই বিষয়টি আটকে রয়েছে এখনো।

তবে ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হলেও বিশেষ সমাবর্তন হচ্ছে না। অর্থাৎ, বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের ডি. লিট ও ডিএসসি সম্মান দেওয়ার যে অনুষ্ঠান তা এবার হচ্ছে না। তবে সেই অনুষ্ঠান কবে হবে সেই নিয়েও কোনও দিশা দেখাতে পারেননি অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাহু।

বৈঠকের পর উপাচার্য আরও বলেন, ইসির বৈঠক নিয়ে রাজ্যপালকে জানানো হবে। এছাড়াও কোর্ট বৈঠকের জন্য রাজ্যপালের অনুমতি চাওয়া হয়েছে। আশা করি সেই অনুমতি মিলবে।

রাজভবনের অনুমোদন সাপেক্ষে উচ্চশিক্ষা দফতর অনুমতি না দিলেও কলকাতা বিশ্ববিদ্যালয় গত সপ্তাহে সিন্ডিকেটের বৈঠক করেছে। তা নিয়ে কলকাতার অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্তের উপর যথেষ্টই ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষা দফতরের কর্তারা। এই টানাপড়েনেই অনেক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন আটকে গিয়েছে। এদিকে যাদবপুরে সমাবর্তন ২৪ তারিখ হলেও বাকি বিশ্ব বিদ্যালয়ের সমাবর্তনের ভবিষ্যত এখনও অন্ধকারে।

আরও পড়ুন- আচার্যকে মামলা লড়তে কার নির্দেশে কত টাকা, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জবাব তলব শিক্ষা দফতরের

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...