Friday, May 29, 2026

“বোম্বাগড়ের রাজা”! যাদবপুরের সমাবর্তন নিয়ে শিক্ষামন্ত্রীর নি.শানায় রাজ্যপাল

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমবর্তন নিয়ে ফের রাজ্যপালের সমালোচনায় সরব হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যপালকে নিশানায় নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুদীর্ঘ ঐতিহ্য এবং ছাত্রছাত্রীদের স্বার্থ ও সুবিধার কথা বিবেচনা করে উচ্চশিক্ষা দফতর সমাবর্তনের অনুমোদন দিয়েছিল। নানা আইনি জটিলতা সত্ত্বেও ২৪ ডিসেম্বর সমাবর্তন নির্ধারিত করা হয়েছিল। কিন্তু রাজ্যপাল সমাবর্তন করার জন্য প্রয়োজনীয় কোর্ট মিটিং ডাকতেই সম্মতি দেননি। আইনি অনিশ্চয়তার কারণ দেখিয়ে তিনি কোর্ট মিটিং ডাকেননি।

এদিন এক্স হ্যান্ডেলে ব্রাত্য বসু লেখেন, রাজ্যপাল কোর্ট মিটিং ডাকেননি, অথচ উনি এই একই আইনি পরিমণ্ডলে রাজ্য সরকারের অনুমোদন না নিয়েই একাধিক সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন করিয়েছেন। এ বিষয়েই শিক্ষামন্ত্রী প্রশ্ন তুলে বলেন, তাহলে আসল লক্ষ্য কি ছাত্রছাত্রীদের স্বার্থ নয়? আসল লক্ষ্য কি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য নয়? তাঁর আরও প্রশ্ন, রাজ্য সরকারের বিরোধিতাই তাহলে সবকিছুর মূলে? জোছনা রাতে আমাদের রাজ্যের ছেলেমেয়েদের চোখে এই ভাবে উনি আলকাতরা মাখাতে চান? কে থামাতে পারবে রাজ্যে নয়া আমদানি হওয়া এই বোম্বাগড়ের রাজাকে?

আরও পড়ুন- ধর্মতলায় বসে পড়লেন অঙ্গনওয়াড়ি কর্মীরা, ব্যস্তদিনে না.কাল সাধারণ মানুষ

Related articles

এবার বিধানসভা থেকে সই না মেলার অভিযোগ! চার তৃণমূল বিধায়কের বাড়ি CID

বিধানসভায় এখনও বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি দেননি অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। পাঁচ মিনিটের জন্য দেখা করার সময়...

নেতাজি নগরে স্কুলে তৃতীয় শ্রেণির পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু! ‘জাস্টিস’ দাবি অভিভাবকদের

চরম অমানবিকতার অভিযোগ নেতাজি নগরের একটি বেসরকারি স্কুলে যেখানে তৃতীয় শ্রেণীর অসুস্থ পড়ুয়াকে ছয়টি পিরিয়ড ক্লাস করতে বাধ্য...

প্রকাশ্যে প্রস্রাব বা চিপসের প্যাকেট ফেললেই জরিমানা: আসছে ‘স্বচ্ছ অ্যাপ’

শহর থেকে শহরতলি, নিময় মানা ও পরিচ্ছন্ন থাকার নতুন অভ্যাস চালু করার পথে বর্তমান বিজেপি সরকার। তার লক্ষ্যে...

দাবি নিরপেক্ষ তদন্তের, টাকিতে বেআইনি নির্মাণ ঘিরে প্রশ্নের মুখে পুর প্রশাসন 

বেআইনি নির্মাণ রুখতে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের সাম্প্রতিক নির্দেশ ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল টাকিতে। যে...