Thursday, May 14, 2026

কেন্দ্রের এজেন্সিরা.জ! বায়রন বিশ্বাসের বাড়ি-অফিসে IT হা.না

Date:

Share post:

কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিতেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। সাগরদিঘির বিধায়কের বাড়িতে বুধবার সাত সকালে হানা দেয় আয়কর দফতরের আধিকারিকরা। ১২ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও চলছে তল্লাশি। মূলত, বায়রনের বাবার বড় বিড়ির ব্যবসা রয়েছে। এমনকী তাঁদের বাড়িতেও রয়েছে বিড়ির কারখানা। জানা গিয়েছে, আয়কর ফাঁকির অভিযোগে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বুধবার বায়রনের বাড়িতে হানা দেয় আয়কর বিভাগ।

গত বছর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে মারা যান সাগরদিঘির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা। চলতি বছর ২৮ ফেব্রুয়ারি সাগরদিঘির উপনির্বাচন হয়। ২ মার্চ উপনির্বাচনের ফল প্রকাশিত হলে সহজ জয় পান বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন। কিন্তু জুন মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা ঘাটালে পৌঁছলে সেখানে গিয়ে তৃণমূলে যোগদান করেন তিনি। বায়রনের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘ দিন ধরে তিনি কর ফাঁকি দিয়েছেন। সেকারণেই তাঁর বাড়িতে হানা দিয়েছেন আয়কর বিভাগের আধিকারিকেরা। এই ঘটনায় বায়রন বিশ্বাসের বাবা বাবর আলি বিশ্বাসের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার শিকার তাঁর ছেলে। সেই জন্যই এজেন্সি দিয়ে তাঁর ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।

প্রসঙ্গত, এদিকে টানা আয়কর দফতরের হানার মুখে বায়রন বিশ্বাস এদিন বিকালে অসুস্থ হয়ে পড়েন বলে খবর। তাঁকে দেখতে আনা হয় তাঁরই হাসপাতালের চিকিৎসকদের।

আরও পড়ুন- ফের মাথা চা.ড়া দিয়ে উঠছে কো.ভিড সংক্র.মণ! স.তর্ক থাকার পরামর্শ নবান্নের

Related articles

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...