Monday, June 8, 2026

হাওড়া-শিয়ালদহ ডিভিশনে শনিবার বা.তিল ৬৫ লোকাল ট্রেন, দু.র্ভোগের আশ.ঙ্কায় নিত্যযাত্রীরা

Date:

Share post:

টেট পরীক্ষা ও বড়দিনের ঠিক আগে হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে যাত্রীদের জন্য অপেক্ষা করছে চরম দুর্ভোগ। আগামিকাল শনিবার ২৩ ডিসেম্বর হাওড়া- শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে ৬৫টি লোকাল ট্রেন। যার মধ্যে শিয়ালদহ মেইন, শিয়ালদহ সাউথ, শিয়ালদহ-বনগাঁ এবং শিয়ালদহ-হাসনাবাদ সেকশনে ৪৩টি লোকাল ট্রেন চলবে না। পাশাপাশি হাওড়া-বর্ধমান মেইন ও কর্ড লাইনে বাতিল থাকবে ২২টি লোকাল।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ ডিভিশনের অধীনে থাকা দমদম জংশন স্টেশনে ট্র্যাক মেরামতির কাজ হবে। সেই সূত্রে এই আট ঘণ্টা লাইনে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ থাকবে। তার জন্য ব্যাহত হবে ট্রেন পরিষেবা। একইভাবে হাওড়া ডিভিশনের বর্ধমান স্টেশনেও ট্র্যাক সংস্কারের কাজ চলবে। যার জেরে দেশের অন্যতম ব্যস্ত এই দুই ডিভিশনে বাতিল থাকবে পাঁচ ডজনেরও বেশি ট্রেন। যার জেরে চূড়ান্ত নাকাল হতে হবে যাত্রীদের।

এছাড়াও ওইদিন তিনটি দূরপাল্লার ট্রেনের যাত্রা শুরুর সময়ও বদল হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (১৩১৭৫) সকাল ছ’টা ৫০ মিনিটের বদলে শনিবার শিয়ালদহ স্টেশন থেকে সকাল সাতটা ৩৫ মিনিটে ছাড়বে। হাজারদুয়ারি এক্সপ্রেস (১৩১১৩) সকাল ছ’টা ৫০ মিনিটের পরিবর্তে একঘণ্টা পিছিয়ে কলকাতা স্টেশন থেকে সকাল সাতটা ৫০ মিনিটে যাত্রা করবে। মৈত্রী এক্সপ্রেস (১৩১০৮) শনিবার কলকাতা স্টেশন থেকে সকাল আটটা পাঁচ মিনিটে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে। সাধারণত ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী এই ট্রেনটি সকাল সাতটা ১০ মিনিটে ছাড়ে।

Related articles

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...