Friday, May 15, 2026

অভিষেক টেস্টেই অর্ধশরান, নজির গড়ে কী বললেন বাংলার রিচা?

Date:

Share post:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম‍্যাচ খেলতে নেমেছে ভারতের মহিলা দল। একটি মাত্র টেস্ট ম‍্যাচের আজ দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনেই চালকের আসনে ভারতীয় দল। প্রথম ইনিংসে অজিদের ২১৯ রানের জবাবে লিডে ভারতীয় দল। এখনও পযর্ন্ত ৭ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান সংখ‍্যা ৩৭৬। আর এই ম‍্যাচে অভিষেকেই অর্ধশতরান করলেন বাংলার রিচা ঘোষ। শুক্রবার ওয়াংখেড়েতে মিডল অর্ডারে ব্যাট করতে নেমে লাল বলের ক্রিকেটে প্রথম পঞ্চাশ করলেন তিনি। ৫২ রান করেন রিচা। তাঁর টেস্ট অভিষেক দেখতে রিচার মা-বাবা ওয়াংখেড়েতে উপস্থিত ছিলেন। মেয়ের সাফল্য দেখে উচ্ছ্বসিত রিচার মা-বাবা।

এদিন অর্ধশতরান করতেই রিচা স্পর্শ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের নজির। অভিষেকেই পরপর দু’টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মহারাজ। সৌরভের মতো সেঞ্চুরি না হলেও, অভিষেকেই হাফসেঞ্চুরি করে নজর কাড়লেন শিলিগুড়ির রিচা।

দলের হয়ে রান করতে পেরে উচ্ছ্বসিত রিচা। তিনি বলেন,” যখন আমি আমার অভিষেক কথা জানতে পারি, তখন খুবই খুশি হয়েছিলাম। উত্তেজনার ফুটছিলাম। আমি সব সময়েই টেস্ট ক্রিকেট খেলতে চেয়েছি। স্মৃতি মান্ধনা শুধু আমার অতীত এবং আমি যা করেছি, সেই সম্পর্কে কথা বলেছে। ও শুধু চেয়েছিল যে, আমি ভালো খেলি এবং এটা যে অভিষেক ম্যাচ, সেটা না ভাবি। আমরা যা অনুশীলন করেছি, সেটাই কাজে লাগানোর চেষ্টা করেছি। আমি শুধু আমার শট খেলতে চেয়েছিলাম এবং একটি স্বাভাবিক খেলা খেলতে চেয়েছিলাম।”

আরও পড়ুন:সাক্ষীর পর এবার প্রতিবাদী বজরং, ফিরিয়ে দিলেন পদ্মশ্রী সম্মান

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...