Sunday, May 17, 2026

নতুন বছরের গোড়াতেই সূর্যের পাড়ায় Aditya L1! সুখবর দিল ইসরো

Date:

Share post:

বর্ষশেষ আর বর্ষবরণের আনন্দে মেতে উঠতে যখন চূড়ান্ত প্রস্তুতি বিশ্বজুড়ে, তখনই ভারতের মুকুটে জুড়তে চলেছে নয়া পালক। চলতি বছরে চন্দ্রযানের (Chandrayaan ) সাফল্যের পর আগামী বছরের শুরুতেই সূর্যের পাড়ায় প্রবেশ করতে চলেছে ভারতীয় সৌরযান আদিত্য এল ১ (Aditya L1)। সুখবর জানিয়ে দিনক্ষণ ঘোষণা ইসরোর (ISRO)।

২০২৩ সাল জুড়ে খবরের শিরোনামে থেকেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। আগস্টের শেষ সপ্তাহে ইতিহাস তৈরি করেছে চন্দ্রযান তিন। তারপরই আদিত্য এল ওয়ান নিয়ে ব্যস্ত হয়ে পড়েন বিজ্ঞানীরা। এটাই ভারতের প্রথম সৌর মিশন। যদিও সূর্য থেকে বেশ কিছুটা দূরের অরবিটে পৌঁছবে এই যান।যে ল্যাগারেঞ্জিয়ান পয়েন্টে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের আদিত্য এলর পৌঁছানোর কথা সেটি প্রায় পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে।ইসরোর প্রধান এস সোমনাথ জানিয়েছেন, ল্যাগারেঞ্জ পয়েন্ট পৌঁছতে আর মাত্র কয়েকটা দিন সময় লাগবে। হিসেব বলছে ২০২৪ সালের ৬ জানুয়ারি নাগাদ আদিত্য এল ওয়ান গন্তব্যে পৌঁছে যাবে। এস সোমনাথ (S Somnath) বলেন, যখন এটি এল ওয়ান পয়েন্টে পৌঁছায়, তখন আমাদের ইঞ্জিনটিকে আরও একবার ফায়ার করতে হবে যাতে এটি আরও এগিয়ে না যায়। এটি সেই বিন্দুতে যাবে, এবং একবার সেই বিন্দুতে পৌঁছলে, এটি তার চারপাশে ঘুরবে এবং এলওয়ান এ আটকে পড়বে। এটি সফলভাবে এলওয়ান পয়েন্টে স্থাপন করা হলে আগামী পাঁচ বছরের জন্য সেখানে থাকবে। এরপর শুরু হবে ডেটা সংগ্রহের কাজ।

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...