Wednesday, May 13, 2026

ঘন কুয়াশার জের! সাময়িকভাবে বন্ধ বিমান চলাচল, কলকাতা এয়ারপোর্টে উ.দ্বেগে যাত্রীরা

Date:

Share post:

রবিবার ভোর থেকে ঘন কুয়াশার (Fog) চাদরে ঢেকেছে শহর কলকাতা (Kolkata)। যার জেরে কমেছে দৃশ্যমানতা। এদিকে এদিন সকাল থেকে ঘন কুয়াশার জেরে বড় সমস্যা কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport)। সূত্রের খবর, এদিন ঘন কুয়াশার জেরে কলকাতা বিমানবন্দরে সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছে বিমান চলাচল। সাতসকলে এই ঘটনায় বেজায় চিন্তায় পড়েন যাত্রীরা। সূত্রের খবর, বর্তমানে এয়ারপোর্টের দৃশ্যমানতা ২৫ মিটারের আশেপাশে। তাতেই বাড়ছে উদ্বেগ। তবে বেলা বাড়তেই স্বাভাবিক হয় পরিষেবা।

উল্লেখ্য, রবিবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় কলকাতা বিমানবন্দর ও নিউ টাউনের আশেপাশের এলাকা। সূত্রের খবর, সকাল ৬টা নাগাদ দৃশ্যমানতা নেমে যায় ৫০ মিটারে। তাতেই বিমান ওঠানামা নিয়ে চিন্তা বেড়েছিল বন্দরের কর্মীদের। কিন্তু, ৭টার পর পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। দৃশ্যমানতা নেমে যায় ২৫ মিটারে। ফলে ওই সময় বেশ কয়েকটি বিমানের উড়ানের কথা থাকলেও সেগুলি ছাড়তে পারেনি। অন্যদিকে বেশ কয়েকটি বিমানের অবতরণের কথা থাকলেও কুয়াশার বাধায় সেগুলি মাঝ আকাশে চক্কর কাটতে থাকে।

তবে এদিন শুধু বিমান বন্দরের ভিতরেই নয়, দৃশ্যমানতা কম থাকার কারণে এয়ারপোর্টের বাইরেও যান চলাচলে সমস্যা হয়। তবে বেলা বাড়তেই স্বাভাবিক হয় পরিস্থিতি।

 

 

 

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...