Saturday, March 14, 2026

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা

Date:

Share post:

আগামী বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা করল বোর্ড। ২০২৪ সালের ২৮ এপ্রিল হবে পরীক্ষা। ওই দিন বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত গণিত এবং দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত পদার্থবিদ্যা এবং রসায়নের পরীক্ষা নেওয়া হবে। অঙ্ক ১০০ নম্বরের এবং বাকি ১০০ নম্বর পদার্থবিদ্যা এবং রসায়ন মিলিয়ে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণরা স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মাসি নিয়ে পড়ার সুযোগ পাবেন।

ওএমআর শিটে হবে পরীক্ষা। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য সর্বাধিক ২ নম্বর পাবেন। ভুল উত্তর দিলে নেগেটিভ মার্কিং থাকবে। কিন্তু কোনও উত্তর না দিলে সেক্ষেত্রে অতিরিক্ত নম্বর কাটা হবে না।শুধু মাত্র কালো বা নীল রঙের বল পেন ব্যবহার করা যাবে। তবে সেই পেন দেবে বোর্ড কর্তৃপক্ষ। অন্য কোনও পেন বা পেন্সিল দিয়ে লিখলে সেই উত্তরপত্র বাতিল করা হবে।

চলতি বছরের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে নাম নথিভুক্তকরণের জন্য অনলাইন পোর্টাল চালু করা হবে।পুরুষ পরীক্ষার্থীদের ৫০০ টাকা এবং মহিলা পরীক্ষার্থীদের ৪০০ টাকা আবেদন মূল্য হিসাবে জমা দিতে হবে। অনলাইন থেকে পরীক্ষার্থীরা মেধাতালিকা ডাউনলোড করতে পারবেন।

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...