Saturday, May 16, 2026

“চৈতন্যের সার্থক উত্তরাধিকারী মমতা”: পূর্বস্থলীর অনুষ্ঠানে মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

Date:

Share post:

“চৈতন্যদেব (Chaitanyadev) সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন। সবাইকে সঙ্গে রাখার কথা বলেছিলেন। মমতাদি (Mamata Banerjee) সবাইকে সঙ্গে নিয়ে চলেন। তিনি কোনও বিভাজন বা ভেদাভেদের রাজনীতি করেন না। চৈতন্যদেবও করেননি। চৈতন্যের সার্থক উত্তরাধিকারী এই বাংলায় যদি কেউ থেকে থাকেন, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।” বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এভাবেই চৈতন্যদেবের তুলনা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে ব্রাত্য বসু বলেন, প্রকৃতি এবং প্রাণীসম্পদকে রক্ষা করার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই উদ্যোগী।পাশাপাশি লোকসভা নির্বাচন প্রসঙ্গে ব্রাত্য জানান, ২০২৪-এর লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ৩৫ থেকে ৪০টি আসনে জয়লাভ করবে।

উল্লেখ্য, পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে ‘খাল-বিল-চুনোমাছ’ উৎসবে মঙ্গলবার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘চৈতন্যদেব’-র সঙ্গে তুলনা করেন ব্রাত্য বসু।

 

 

 

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...