Thursday, May 14, 2026

পরিবারের সঙ্গে জন্মদিন পালন সলমনের, ভাইজানের সঙ্গে জুটি বাঁধার ইঙ্গিত করণের!

Date:

Share post:

বুধে বলিউড ভাইজানের ৫৮ তম জন্মদিন। মঙ্গলের রাত থেকেই সোশ্যাল মিডিয়া সরগরম সলমানের (Salman Khan birthday celebration) বার্থডে সেলিব্রেশনের ছবি নিয়ে। গতকাল সন্ধ্যা থেকেই মুম্বইয়ে গ্যালাক্সি আবাসনের (Galaxy Apartment) বাইরে সলমনের অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা জানাতে হাজির হন। বিশেষ পার্টির আয়োজন করেন সলমনের বোন অর্পিতা খান (Arpita Khan)। ভাগ্নির সঙ্গেই কেক কাটলেন ভাইজান। আসলে অর্পিতার মেয়ে আয়াতের জন্মদিনও ২৭ ডিসেম্বর। তাই মামা ভাগ্নির জন্মদিনের গ্র্যান্ড সেলিব্রেশন জমজমাট।

আটান্ন বছরে পা দিয়েও এখনও অবিবাহিত সলমন। তাঁর ভাই আরবাজ় খান দ্বিতীয়বারের জন্য বিয়ে সেরেছেন। তিনি ছেলেকে নিয়েই সলমনের জন্মদিনের পার্টিতে উপস্থিত হন। পার্টিতে ছিলেন হেলেন, অর্পিতার স্বামী আয়ূষকেও দেখা যায় এদিন। ববি দেওলের সঙ্গে টাইগারের বন্ধুত্ব সম্পর্কে সকলেই জানেন। তাঁকেও ভাইজানের সঙ্গে সময় কাটাতে দেখা গেল। তবে সবথেকে বড় চমক দিলেন করণ জোহর (Karan Johar)। ২৫ বছর আগে তিনি কাজ করেছিলেন সুপারস্টারের সঙ্গে। এদিন সেই স্মৃতিচারণা উঠে এল সমাজমাধ্যমের পাতায়। পাশাপাশি প্রায় দু যুগ পরে আবার একসঙ্গে কাজের ইঙ্গিত দিয়েছেন করণ। যদিও এই বিষয়ে এখনই খোলসা করে কিছু বলতে নারাজ তিনি। ছেলের জন্মদিনে বিয়ের প্রসঙ্গও উঠে আসে। তিনি যে ব্যক্তি জীবনে মোটেও সিঙ্গল নন, তা তো বিগ বসের মঞ্চে স্পষ্ট করে দিয়েছিলেন সলমন খান (Salman Khan)। ভাইজানের মা এদিন জানালেন ছেলের বিয়ের চিন্তায় এখনও রাতে ঘুম আসে না তাঁর। মাঝে মধ্যেই জ্যোতিষ শাস্ত্র মেনে তিনি নানান রকমের কাণ্ডও ঘটিয়ে থাকেন। কিন্তু সেলিম পুত্র যে কবে বিয়ে করবেন তা নিয়ে আজও ধোঁয়াশা গেল না।

Related articles

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...