Saturday, March 14, 2026

হি.ন্দুদের ধ.র্মীয় ভাবাবেগে আ.ঘাতের অভিযোগ! রণবীর-সহ গোটা কাপুর পরিবারের বিরুদ্ধে দায়ের মামলা

Date:

Share post:

হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ। আর সেকারণেই রণবীর-সহ (Ranbir Kapoor) গোটা কাপুর পরিবারের (Kapoor Family) বিরুদ্ধে থানায় দায়ের অভিযোগ। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ২৫ ডিসেম্বর, বড়দিনে গোটা কাপুর পরিবারকে সঙ্গে নিয়ে পার্টিতে মেতে উঠেছিলেন রণবীর কাপুর, আলিয়া ভাটরা। সেদিনই সকালে তাঁদের ছোট্ট কন্যা রাহাকে প্রথমবার প্রকাশ্যে আনেন তারকা জুটি। কিন্তু তারপরই আচমকা ঘটে গেল বড়সড় বিপত্তি।

উল্লেখ্য, প্রতিবছরের মতো এবছরও বড়দিন উপলক্ষে একসঙ্গে হয়েছিল কাপুর পরিবারের প্রায় সকলেই। সারাদিন আনন্দ উৎসবের মাঝে তাঁরা একসঙ্গে লাঞ্চও করেন। সেই সময়ই কেক কাটার ঠিক আগে হঠাৎই ‘জয় মাতা দি’ বলতে শোনা যায় রণবীরকে। ক্রিসমাস পালনের সময় কেন তিনি হিন্দু দেবীর নাম মুখে এনেছেন? এই নিয়ে ক্ষোভ জানিয়েই আইনি পদক্ষেপ করা হয় অভিনেতা-সহ তাঁর পরিবারের বিরুদ্ধে। এদিকে কাপুর পরিবারের ক্রিসমাস পার্টির ভিডিও গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, একটি কেকের উপর পরিবারের এক সদস্য মদ ঢালছেন। এরপর রণবীর লাইটার দিয়ে তাতে আগুন ধরিয়ে ‘জয় মাতা দি’ বলছেন। অভিনেতার এই কথাতেই চটে লাল নেটিজেনদের একাংশ। হিন্দু ধর্মের অপমান হয়েছে বলেই মনে করছেন তাঁরা।

এরপরই মুম্বাইয়ের বাসিন্দা সঞ্জয় তিওয়ারি ঘাটকোপার থানায় তাঁর দুই আইনজীবী পঙ্কজ মিশ্র এবং আশিস রাইকে দিয়ে একটি অভিযোগ দায়ের করান রণবীর ও কাপুর পরিবারের বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, অভিনেতা রণবীর কাপুর এবং তাঁর পরিবারের সদস্যরা খ্রিস্টধর্মের উৎসব পালন করার সময়ে কেকের উপর মদ ঢেলে ইচ্ছাকৃতভাবে ‘জয় মাতা দি’ স্লোগান তুলেছিলেন।

 

 

 

spot_img

Related articles

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...