Wednesday, June 3, 2026

ভোটের আগে ধর্মের নামে রাজনীতি, পরে শোষণ: নাম না করে বিজেপিকে তোপ মমতার

Date:

Share post:

ধর্মকে হাতিয়ার করে ভোট করে। আর ভোটে হয়ে গেলে শোষণ। অত্যাচার। এটা ধর্ম নয়। বৃহস্পতিবার, চাকলায় লোকনাথ ধামে গিয়ে নাম না করে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তিনি বলেন, একতাই বাংলার শক্তি। বাংলার মতো একতা কোথাও নেই, যে যার মতো করে ধর্ম পালন করে। এদিন লোকনাথ মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এরপরেই বাংলায় ভোটের আগে ধর্মের নামে ভাগাভাগির রাজনীতির বিরুদ্ধে সুর চড়ান তিনি।

নাম না করে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “ধর্ম নিয়ে ভোটের সময় রাজনীতি করব। আর সারা বছর ধর্মের নামে অত্যাচার করব। তা হবে না। ধর্মের নামে ভাগাভাগি করব। আর তারপরে নিষ্পেশন করব, অত্যাচার করব। তা হবে না।“ লোকনাথ প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “লোকনাথ যুগপুরুষ। তিনি ভেদাভেদ মানতেন না। তিনি হিন্দু-মুসলমান মানতেন না। এটা মানবতার ধর্ম। আমাদের পবিত্র কর্তব্য সেটা রক্ষা করা।“

মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় একতাই শক্তি। সব ধর্মীয় উৎসব সমান মর্যাদায় পালন হয়। বাংলায় শান্তি আছে। দুর্গাপুজো-বড়দিন-ঈদ সব একসঙ্গে পালিত হয়। ধর্ম মানে সকলকে কাছে টেনে নেওয়া- বার্তা মমতার।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...