Monday, June 15, 2026

বিজয়কান্তের প্রয়াণে শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের!

Date:

Share post:

দক্ষিণী তারকা তথা ডিএমডিকে দলের প্রতিষ্ঠাতা বিজয়কান্তের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিজয়কান্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন তিনি। হাসপাতালে ভর্তির পর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর আজ সকালে তিনি মারা যান।

নিজের এক্স হ্যান্ডেলে বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, “প্রবীণ জননেতা, ডিএমডিকে প্রধান এবং অভিনেতা বিজয়কান্তের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি আজ চেন্নাইতে মারা গিয়েছেন। আমি তাঁর পরিবার, বন্ধু এবং অগণিত ভক্তদের সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মার শান্তি কামনা করি।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...