Friday, May 15, 2026

টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী গম্ভীরের, কী বললেন কলকাতার মেন্টর?

Date:

Share post:

আগামী বছর বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। ইতিমধ্যেই সব দল শুরু করে দিয়েছে সেই প্রস্তুতি। তবে তার আগে পাকিস্তান দলকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর খোঁচা দিলেন পাকিস্তানকে। বললেন, পাকিস্তান টি-২০ বিশ্বকাপ জিততে পারবে না। আর তার কারণও জানান গম্ভীর। তার মতে , টি-২০ বিশ্বকাপ জেতার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনও দলের ফিল্ডিং। আর সেখানেই সবার থেকে পিছিয়ে পাকিস্তান।

এই নিয়ে গম্ভীর বলেন,” পাকিস্তানের ফিল্ডিং দেখে আমি হতাশ। ৫০ ওভারের বিশ্বকাপেই দেখা গিয়েছে ওদের ফিল্ডিং কতটা খারাপ। এখন বিশ্বের সব থেকে খারাপ ফিল্ডিং দল পাকিস্তান। এই ফিল্ডিং নিয়ে ওরা টি-২০ বিশ্বকাপ জিততে পারবে না। কারণ, টি-২০ ক্রিকেটে ফিল্ডিং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটা খারাপ হলে ম্যাচ জেতা যাবে না।”

এখানেই না থেমে গম্ভীর জানিয়ে দেন, ভারতের থেকে পাকিস্তান পিছিয়ে পড়েছে। এই নিয়ে তিনি বলেন, “ভারত কতবার ফাইনালে উঠেছে সেটা সবাই জানে। গত পাঁচ-ছয় বছরে ভারতের ক্রিকেট অনেক এগিয়ে গিয়েছে। ভারত এখন ট্রফি জেতা থেকে এক কদম বা দু’কদম দূরে শেষ করে। পাকিস্তান তো সেখানে পৌঁছতেই পারে না।”

আরও পড়ুন:বয়স কমছে ধোনির, ভাইরাল মাহির বাইসেপ, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

 

 

 

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...