Friday, May 15, 2026

বর্ষশেষে কেমন থাকবে ঠাণ্ডা? বড় আপডেট হাওয়া অফিসের

Date:

Share post:

বছর শেষের মাসে কয়েকটা দিন জাঁকিয়ে শীত (Winter) পড়লেও সপ্তাহ খানেকের মধ্যে আচমকাই উধাও শীত। বছর শেষ হতে চললেও শীত কবে ফিরবে তা এখন কোটি টাকার প্রশ্ন। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে, কলকাতাবাসী চলতি বছর ঠিক যতটা উষ্ণ বড়দিন কাটিয়েছে, ততটাই উষ্ণ হবে বর্ষবরণের রাতও। হাওয়া অফিস আগেই জানিয়েছে, বর্ষ শেষের রাতে কমবে না তাপমাত্রা (Temperature)। আর এমন পূর্বাভাসের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে আর কবে পড়বে ঠাণ্ডা? আদৌ পড়বে তো?

শুক্রবার কলকাতার গড় তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস! কলকাতায় স্বাভাবিকের অনেকটাই ওপরে থাকছে রাতের তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে আগামী জানুয়ারির ৪ তারিখ পর্যন্ত একই রকম আবহাওয়া বজায় থাকবে। তারপরই কিছুটা পারদ পতনের সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার সকালে স্বাভাবিকের থেকে প্রায় ৪ডিগ্রি ওপরে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট দেখা গিয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, বাংলাদেশে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ফলে পুবালী হাওয়ার দাপট বাড়ছে, আর সেকারণেই রাজ্যে কমছে উত্তর-পশ্চিমের ঠাণ্ডা হাওয়ার দাপট।

তবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালিম্পং, দার্জিলিংয়ে বৃষ্টির পাশাপাশি উঁচু জায়গাগুলিতে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।

 

 

 

Related articles

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...

ভোজশালা মন্দিরই! নমাজের জন্য অন্য জায়গা খুঁজে নেওয়ার নির্দেশ মধ্যপ্রদেশ হাই কোর্টের

বিতর্কিত ভোজশালা মন্দির-কমল মওলা মসজিদ মামলায় ঐতিহাসিক রায় দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট (Madhya Pradesh High Court)। শুক্রবার দীর্ঘ...

ভোট লুঠ হয়েছে, গণতান্ত্রিক উপায়ে বদলা নেব: মমতা, তৃণমূল নেতৃত্বকে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ

ভোট লুঠ হয়েছে। গণতান্ত্রিক উপায়ে এর বদলা নেব। শুক্রবার, কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক মত তৃণমূল (TMC) সভানেত্রী...

লালকেল্লা বিস্ফোরণ মামলায় চাঞ্চল্যকর মোড়, জঙ্গি যোগের ইঙ্গিত-সহ চার্জশিট জমা NIA-এর

দিল্লির লালকেল্লা (Red Fort in Delhi) সংলগ্ন ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ মামলার তদন্তে অগ্রগতি। প্রায় ৬ মাস তদন্তের...