Saturday, June 20, 2026

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হারে হতাশ সচিন তেন্ডুলকর, সোশ্যাল মিডিয়ায় দিলেন বিরাট বার্তা

Date:

Share post:

গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্টে ইনিংস এবং ৩২ রানে হারে ভারতীয় দল। ব‍্যাটে বলে ব‍্যর্থ টিম ইন্ডিয়ার পারফরম্যান্স। প্রথম ইনিংসে কে এল রাহুল এবং দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি ছাড়া কেউ তেমন রান করতে পারেননি। আর টিম ইন্ডিয়ার এই হারে হতাশ ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর।

ভারতের ম‍্যাচের পর নিজের সোশ্যাল মিডিয়ায় সচিন লেখেন,” আমি প্রথমে ভেবেছিলাম দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসের পরে অসন্তুষ্ট হবে। কিন্তু তাদের পেস আক্রমণ সব প্রত্যাশার বাইরে পারফর্ম করেছে এবং দ্বিতীয় ইনিংসে তাদের বিস্ময়কর দক্ষতা দেখিয়েছে। ম্যাচ যত এগিয়েছে, পিচ ব্যাটিংয়ের জন্য অনুকূল হয়ে উঠেছে, কিন্তু তা সত্ত্বেও তারা এভাবে দারুণ বোলিং করেছেন।”

ভারতীয় ব্যাটসম্যানদের শট নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন সচিন। তিনি লিখেছেন, ভারতীয় দলের ক্রিকেটাররা ভালো ভাবে শট নির্বাচন করতে পারেননি। আমি যা দেখেছি তা থেকে, ভারতের শট নির্বাচন আমি যা আশা করেছিলাম তা ছিল না। পুরো টেস্ট জুড়ে মাত্র কয়েকজন ব্যাটসম্যান ব্যাট হাতে স্বাচ্ছন্দ্য বোধ করেছিল। কোহলি এবং রাহুল কৌশলের সঙ্গে ভালোভাবে পরিস্থিতি সামলেছিলেন এবং তারা দারুণ ভাবে ব্যাটিং করেছিলেন।”

আরও পড়ুন:প্রোটিয়াদের বিরুদ্ধে হারের পরই শাস্তির মুখে রোহিতরা, কাটা গেল বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপের পয়েন্ট

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...