Saturday, March 14, 2026

‘ড্রাইভার অফ দ্য মান্থ’ ইনড্রাইভ-এর, যাত্রী পরিষেবাতেও পাশ চালকরা

Date:

Share post:

অতি পরিচিত সুপার মোবিলিটি অ্যাপ ইনড্রাইভ তাদের ‘ড্রাইভার অফ দ্য মান্থ’ ক্যাম্পেন বিজয়ীদের নাম ঘোষণা করেছে৷ সেই ক্যাম্পেনে যে তথ্য উঠে এসেছে তাতে যাত্রী পরিষেবা থেকে চালকদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার একটা আত্মবিশ্বাসী ছবি পেয়েছেন সংস্থার কর্তারা। তাঁদের দাবি তাঁদের ড্রাইভাররা প্রচারাভিযানের সময়কালে ৩০০ শতাংশেরও বেশি রাইড সম্পন্ন করেছে। ড্রাইভার রেজিস্ট্রেশন ৩৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং সক্রিয় ড্রাইভার ৪১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবেই যে উদ্দেশ্য নিয়ে ক্যাম্পেন চালানো হয়েছিল তা এবার যথেষ্টই সফল।

ইনড্রাইভ হল একটি বিশ্বব্যাপী গতিশীলতা এবং শহুরে পরিষেবার প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ-তে। রাইড-হেইলিং ছাড়াও, ইনড্রাইভ আন্তঃনগর পরিবহন, মালবাহী ডেলিভারি, টাস্ক অ্যাসিস্ট্যান্ট, কুরিয়ার ডেলিভারি সহ কর্মসংস্থান অনুসন্ধান করতেও সাহায্য় করে তাঁরা। ইনড্রাইভ ৪৮টি দেশে ৭১০টিরও বেশি শহরে কাজ করে। ‘ড্রাইভার অফ দ্য মান্থ’ ক্যাম্পেনটি ভারতের চারটি শহর জুড়ে পরিচালিত হয়েছিল। দিল্লি, মুম্বাই, পুনে এবং কলকাতার কার, অটো রিকশা এবং মোটো বিভাগে ৮০ হাজারেরও বেশি চালক অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে দিল্লি এনসিআর থেকে ৬০, মুম্বাই থেকে ৫০, কলকাতা থেকে ৪০ এবং পুনে থেকে ২০ জনেরও বেশি বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

“আমরা আমাদের বিজয়ীদের জন্য দিল্লি, মুম্বাই, পুনে এবং কলকাতা এই চারটি শহরে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করছি। আমরা বিভিন্ন শহরে আমাদের বিজয়ীদের জন্য ৯টি মোটরসাইকেল এবং ১৭০টি স্মার্টফোন উপহার দেব। এটা আমাদের ড্রাইভার অংশীদারদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি,” বলছেন ইনড্রাইভ-এর দক্ষিণ এশিয়ার ইনফ্লুয়েন্সার মার্কেটিং ম্যানেজার সাহিল সেটিয়া।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...