Saturday, March 14, 2026

যোগীরাজ্যে নৃশংসতা, কিশোরীর যৌন নিগ্রহের পর সোজা গরম তেলের কড়াইতে!

Date:

Share post:

একদিকে যখন গোটা উত্তরপ্রদেশ ব্যস্ত রামমন্দির সাজাতে, তখনই চরম জীবনের লড়াইতে সেখানকার মহিলারা। আবার সেই ছবি ধরা পড়ল বাঘপতে (Baghpat)। যৌন নিগ্রহ থেকে বাঁচতে চাওয়ায় গরম তেলের কড়াইতে ফেলে দেওয়া হল এক কিশোরীকে। অভিযোগ পেয়ে পুলিশ তিন অপরাধীকে গ্রেফতার করে। তবে তাতেও যোগীরাজ্যে নারীর নিরাপত্তা প্রশ্নের মুখেই থেকে যাচ্ছে।

উত্তরপ্রদেশের বাঘপতে একটি তেলের মিলে কাজ করত বছর ১৮-র কিশোরী। সে জাতিতে দলিত (Dalit)। সেখানেই বুধবার বিকালের দিকে মিলের মালিক ও তার দুই সাগরেদ যৌন নিগ্রহ করে কিশোরীকে। তাদের হাত থেকে বাঁচার চেষ্টা করলে প্রথমে কিশোরীকে জাতপাত নিয়ে গালিগালাজ করা হয়। তারপর মিলের গরম তেলের কড়াইতে ফেলে পালায় তিন দুষ্কৃতি। মিলের অন্য কর্মীরা গিয়ে কিশোরীর বাড়িতে খবর দিলে পরিবারের লোক এসে তাঁকে উদ্ধার করে।

প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতালে (Teg Bahadur hospital) ভর্তি করা হয় কিশোরীকে। তাঁর হাত-পা থেকে শরীরের অর্ধেক পুড়ে গিয়েছে। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই অষ্টাদশী। এরপরই তাঁর দাদা পুলিশে অভিযোগ দায়ের করলে পুলিশ মিলমালিক সহ দুই দুষ্কৃতিকে গ্রেফতার (arrest) করে। তবে এই ঘটনাতেও শেষ পর্যন্ত বিচার পাবে কী না অষ্টাদশী তা এখনও প্রশ্নের মুখে। এর আগেও যোগীরাজ্যে নারী নিগ্রহের অপরাধী বা ধর্ষকরা গ্রেফতার হওয়ার পরও দলিত নারী বিচার পায়নি। উপরন্তু অপরাধীদেরই পাশে দাঁড়িয়েছে যোগী সরকার।

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...