Saturday, June 27, 2026

প্রোটিয়াদের কাছে প্রথম টেস্ট হারতেই টিম ইন্ডিয়ার পারফরম্যান্স নিয়ে সমালোচনা প্রাক্তন দুই ক্রিকেটারের

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্টে হারের পর সমালোচনায় ঝড় বয়ে যাচ্ছে ভারতীয় দলের ওপর দিয়ে। ভারতের মানসিকতা এবং পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সেই তালিকায় এবার যোগ হলেন প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন এবং মার্ক ওয়ে। ভনের মতে, ভারত  বিশ্বের একমাত্র দল যাদের দারুণ সব প্রতিভা থাকা সত্ত্বেও বড় ট্রফি জিততে পারে না।

অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালীন ভারতের পারফরম্যান্স নিয়ে আলোচনায় বসেছিলেন ভন এবং ওয়ে। সেখানে ওয়ের উদ্দেশে ভন প্রশ্ন করেন, “তোমার কি মনে হয় না ক্রিকেটে ভারত এমন একটা দল যাদের সব কিছু থাকা সত্ত্বেও ট্রফি জিততে পারে না? সেখানে ওয়ে বলেন, ইদানীং ওরা খুব বেশি জেতেনি ঠিকই। সেদিক থেকে তোমার কথা ঠিক। ওরা কিছুই জিততে পারে না। শেষ বার কবে ওরা বিশ্ব পর্যায়ের ট্রফি জিতেছিল? কিন্তু ওদের দলে কত প্রতিভা, কত দক্ষতা রয়েছে। আমার মতে, আরও অনেক কিছু জেতা দরকার ছিল ভারতের।”

সমালোচনা করলেও ভন প্রশংসা করেছেন ভারতীয় দলের। তিনি বলেন, “অস্ট্রেলিয়ায় গিয়ে ভারত দু’বার জিতেছে টেস্ট সিরিজে। অসাধারণ কৃতিত্ব। কিন্তু গত কয়েকটা বিশ্বকাপে ওদের খুঁজে পাওয়া যায়নি। টি-২০ বিশ্বকাপের ক্ষেত্রেও একই কথা বলব। এত প্রতিভা রয়েছে। কিন্তু সেই প্রতিভা নিয়েও ট্রফি জিততে পারে না।”

আরও পড়ুন:ছেলের জন্মদিনে ধাওয়ানের পোস্ট দেখে মন ভেঙেছে অক্ষয়ের, দিলেন বিশেষ বার্তা

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...