Saturday, March 14, 2026

হিন্দিতে কথা বলার জন্য সহকর্মীকে কটাক্ষ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Date:

Share post:

নানা ভাষা, নানা মত, নানা পরিজন নিয়ে ১৪০ কোটির ভারতবর্ষ। বিভিন্ন প্রদেশে বিভিন্ন ভাষার প্রচলন রয়েছে। কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের নিজস্ব ভাষাকে অতিক্রম করে বিদেশী ভাষা ইংরেজির আধিপত্য যে বেশ প্রভাব বিস্তার করে ফেলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। ইংরেজি না জানলে ‘শিক্ষিত’ তকমা মেলে না এমন ভ্রান্ত ধারণাও দেশের বেশিরভাগ মানুষের মনে তৈরি হয়েছে। তবে এটাও ঠিক যে বিভিন্ন রাজ্যের মানুষের ভাষা বিভিন্ন রকম হওয়ার কারণে, দেশীয় কর্মক্ষেত্রে অনেকেরই একে অন্যের কথা বুঝতে মাঝেমধ্যে সমস্যা হয়। অফিস মিটিংয়ের এমনই এক ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যেখানে সহকর্মীকে হিন্দির পরিবর্তে ইংরেজি ভাষা ব্যবহার করার জন্য রীতিমতো ধমক দেওয়া হচ্ছে।

আমাদের দেশে যেহেতু অফিশিয়ালি কোনও ‘প্রধান’ ভাষা নেই, তাই বৈশ্বিক দিক থেকে প্রায় সকলেই ইংরেজি ভাষায় স্বচ্ছন্দ বলেই ধরে নেওয়া হয়। ভাইরাল ভিডিওতে দেখা গেছে যে মিটিং চলাকালীন হিন্দিভাষী কর্মীকে (নাম: বিবেক) অনুরোধ জানানো হয় ইংরেজিতে কথা বলার জন্য। ওই কর্মী প্রথমে নিজের কথা বলা ইংরেজি ভাষায় শুরু করলেও কিছু সময় পরে তিনি হিন্দি ভাষায় কথা বলতে শুরু করেন। এতেই চটে যান সহকর্মীরা। এক তামিল মহিলাকর্মী স্পষ্টত তাঁকে বলেন ‘বিবেক, তুমি হিন্দিতে কথা বলছ কেন? ইংরেজিতে বলো। আমি কি তোমার সঙ্গে তামিল ভাষায় কথা বলছি?’ এখানেই শেষ নয় বাকি সহকর্মীরাও এই বিষয়টিকে ঘিরে বিবেককে ভর্ৎসনা করতে থাকেন। গোটা ঘটনা সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়ার পর নানা মুনির নানা মত।

কেউ বলছেন ইংরেজি ভাষাকে বেশিমাত্রায় প্রাধান্য দেওয়া হচ্ছে, আবার কেউ বলছেন সকলে বুঝতে পারবেন এমন একটা ভাষাকে গুরুত্ব দিলে তাতে অন্যায়ের কী রয়েছে? যে ব্যক্তির সঙ্গে এমন ঘটনা ঘটেছে তিনি প্রকাশ্যেই নিয়ে কিছু না বললেও, তাঁর অফিসের ঊর্ধ্বতন এক কর্মী জানিয়েছেন যে আঞ্চলিক ভাষায় কথা বললে অনেকের বোঝার সমস্যা হয়। সেই কারণেই ওই ব্যক্তিকে ইংরেজিতে কথা বলার জন্য অনুরোধ করা হয়েছিল।

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...