Thursday, May 7, 2026

প্রযুক্তিগত ত্রুটি, বছরের প্রথমদিন টিকিট বিভ্রান্তি মেট্রোয়

Date:

Share post:

একের পর এক আত্মহত্যা ও প্রযুক্তিগত কারণে শহরের বুকে মেট্রো বিভ্রাট এখন রোজনামচা। এবার বছরের প্রথমদিনেই টিকিট বিভ্রান্তিতে মেট্রো যাত্রীরা। কলকাতা শহরের প্রাণ মেট্রোয় সফর করতে টিকিট হিসেবে টোকেনের ব্যবহারই দস্তুর। কেবলমাত্র দুর্গাপুজোর ৪দিন বাড়তি যাত্রীর চাপ সামলাতে কাগজের টিকিট ইস্যু করা হয়। কিন্তু বছরের প্রথম দিনই প্রযুক্তিগত ত্রুটির জেরে কাগজের টিকিটে যাত্রা করলেন যাত্রীরা।

সোমবার পয়লা জানুয়ারি সকাল থেকেই মেট্রোর বিরাট অংশজুড়ে টোকেনের সমস্যা দেখা দিয়েছে। টোকেন ও স্মার্ট কার্ডের সম্পূর্ণ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ক্রিস নামের একটি রেল পরিচালিত সংস্থা। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, সেই কাজেই প্রযুক্তিগত কিছু ত্রুটি হওয়ায় টোকেন পরিষেবা ব্যাহত হয়েছে। তাই বিকল্প হিসেবে কাগজের টিকিট দেওয়া হচ্ছে। এর ফলে দীর্ঘক্ষণ স্বাভাবিক ছিল না পরিষেবা।

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...