Thursday, May 7, 2026

ওয়েলিংটন জুটমিলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন

Date:

Share post:

নতুন বছরের প্রথম দিনেই ভয়াবহ আগুন হুগলির রিষরার ওয়েলিংটন জুট মিলে। সোমবার বিকালে পুরোদমে কাজ চলছিল জুটমিলে। সেই সময় হঠাৎ একটি মেশিনে আগুন লেগে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে সেই আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য জায়গায়। আগুনের লেলিহান শিখা তখন গ্রাস করেছে কারখানার একটি অংশে। ধোঁয়ায় ভরে যায় গোটা জুটমিল। কর্মীরা মিল ছেড়ে বেরিয়ে আসতে থাকে।

দমকলে খবর দেওয়া হলে স্থানীয় বাসিন্দারা আগুন লাগানোর কাজে হাত লাগায়। প্রাথমিকভাবে শ্রীরামপুর এবং রিসরা থেকে চারটি অগ্নি নির্বাপক গাড়ি এসে আগুন নেভাবার কাজ শুরু করে। কারখানার সমস্ত কাঁচামাল প্রায় পুড়ে ছাই হয়ে যায়। এই কারখানায় পাট থেকে সুতো তৈরির কাজ হয়। পশ্চিমবঙ্গের প্রাচীনতম পাটকলগুলির মধ্যে অন্যতম ওয়েলিংটন জুটমিল। মূল কারখানাটি বেশ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে। একটি ডিপার্টমেন্টে কিছুটা কাজ চলছে। সেখানে প্রায় এক হাজার মতন কর্মী কাজ করেন। নতুন বছরের প্রথম দিনে এই ভয়াবহ আগুনের ফলে বিপদের মধ্যে পড়ল এখানকার কর্মীরা। আপাতত ১২টি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।

Related articles

মেঘ-রোদের লুকোচুরিতে বৃষ্টি ভিজল শহর, দিনভর জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস!

বৃহস্পতিবারের সকাল থেকেই বৃষ্টি ভিজল শহর (Rain in Kolkata)। পূর্বাভাস সত্যি করে কলকাতাসহ শহরতলির আশপাশে হালকা থেকে মাঝারি...

গভীর ষড়যন্ত্র, সাধারণ অপরাধীর কাজ নয়: চন্দ্রনাথ খুনে গুরুতর অভিযোগ শমীকের

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় গুরুতর অভিযোগ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik...

পুলিশের সামনে হগ মার্কেটে বুলডোজার! দায়ের জনস্বার্থে মামলা

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) উত্তপ্ত রাজ্য-রাজনীতি। কোথাও ভাঙা হচ্ছে তৃণমূলের কার্যালয়। আবার কোথাও বেধড়ক মারধর...

ISL: আপুইয়াকে নিয়ে স্বস্তি, ডার্বি নয় লোবেরার ফোকাসে শুধুই গোয়া ম্যাচ

মোহনবাগানের(Mohun Bagan) মিশন এফসি গোয়া। বৃহস্পতিবার সকালে গোয়া উড়ে গেল সবুজ মেরুন ব্রিগেড। ফিট হলেও  আপুইয়াকে পুরো ম্যাচে...