Thursday, May 7, 2026

সাইকোলজিক্যাল কাউন্সেলিং শুরু করল সিবিএসই

Date:

Share post:

প্রতি বছরের মতো এ বছরেরও প্রথম দিন থেকে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের মনস্তাত্বিক কাউন্সেলিং শুরু করল সিবিএসই বোর্ড। দুই ধাপে হবে এই কাউন্সেলিং। যার মূল উদ্দেশ্য পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষার ভীতি দূর করা। প্রসঙ্গত সোমবার থেকেই শুরু হয়েছে এই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল পরীক্ষা। থিওরি শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে।

জানা গিয়েছে, দুই ধাপে হবে এই কাউন্সেলিং। প্রথম ধাপটি হবে পরীক্ষার আগে, আর দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং হবে ফল প্রকাশের পর। গত ২৬বছর ধরেই পরীক্ষা ও রেজাল্ট সম্পর্কিত মানসিক সমস্যা কাটাতে পড়ুয়া ও অভিভাবকদের জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করে আসছে বোর্ড। সেইমতো এবছরও শুরু হয়েছে বোর্ডের পরীক্ষার্থীদের জন্য কাউন্সেলিং পরিষেবা।

দ্বিতীয় পর্যায়ে সিবিএসই অনুমোদিত স্কুলের মোট ৬৫জন প্রশিক্ষিত কাউন্সেলর এবং বিশেষ এডুকেটর, প্রিন্সিপাল টেলি-কাউন্সেলিং-এর জন্য থাকবেন। সকাল সাড়ে নটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কাউন্সেলিং চলবে।

দেশের যে কোনও প্রান্ত থেকে সিবিএসই বোর্ডের পড়ুয়া ও অভিভাবকেরা টেলি কাউন্সেলিং-এর সুবিধা নিতে পারবেন। টোল-ফ্রি নম্বর ১৮০০-১১-৮০০৪-এ ফোন করে সিবিএসই-র টেলি-কাউন্সেলিং পরিষেবা পাওয়া যাবে। একইসঙ্গে সিবিএসই-র ওয়েবসাইটে একটি কাউন্সেলিং লিঙ্ক দেওয়া হয়েছে যেখানে দুশ্চিন্তা থেকে উদ্বেগ কিংবা মানসিক চাপমুক্ত হওয়ার জন্য তথ্য দেওয়া হয়েছে।

Related articles

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...