Saturday, March 14, 2026

নতুন বছরের পয়লাতেই ভিড়ের রেকর্ড ইকোপার্কের!

Date:

Share post:

২০২৪ এর প্রথম দিনেই রেকর্ডের খাতায় নিজের নাম তুলে ফেলল মহানগর (City of Joy) । উৎসবের মরশুমের উন্মাদনার চূড়ান্ত পর্যায়ের সূচনা হয়েছিল ২৫ ডিসেম্বর থেকেই। বর্ষশেষে আনন্দের পারদ ছিল উর্ধ্বমুখী। তবে নতুন বছরের প্রথম দিনে সব রেকর্ড ছাপিয়ে পুরোপুরি ফেস্টিভ মুডে শহর কলকাতা (Kolkata)। শহরের সব দর্শনীয় স্থানে গত এক সপ্তাহ ধরে জনস্রোত বয়ে গেছে। তবে সবাইকে ছাপিয়ে পয়লা জানুয়ারি ভিড়ের নিরিখে শীর্ষে চলে গেল ইকোপার্ক (Eco Park)।

শীতের আমেজ গায়ে মেখে সোমবারের সকাল থেকেই ভিড় ছিল বিভিন্ন মন্দির চত্বরে। অনেকেই অফিসে ছুটি পাননি কিন্তু যাঁরা পেয়েছেন তাঁরা বাড়িতে থেকে সময় নষ্ট করার মত মুডে ছিলেন না। তাই গতকাল সকাল থেকেই ট্রেন বাস সর্বত্রই উপচে পড়া ভিড়। বিভিন্ন বিনোদন পার্কগুলিতে থিক থিক করছে মানুষের লম্বা লাইন। আলিপুর মিউজিয়ামে (Alipore Museum) এদিন গিয়েছেন ৭ হাজার ৮৪১ জন। এয়ারক্রাফ্ট মিউজিয়ামে পর্যটকের সংখ্যা ২ হাজার ৬৪৭। মাদার ওয়াক্স মিউজিয়ামে (MWM) ভিড়টা হাজারের কাছাকাছি। তবে সব থেকে শীর্ষে ইকোপার্ক।বাহারি ফুলের বাগান, সপ্তম আশ্চর্য, বোটিং থেকে টয় ট্রেন কিংবা সাইকেল সবকিছু নিয়ে বাচ্চা থেকে বুড়ো সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই বিনোদন পার্ক। ক্রিসমাস উপলক্ষ্যে ইকোপার্কে (Eco Park) গিয়েছিলেন ৫৭ হাজারের বেশি। তবে ১ জানুয়ারি তা ৯১ হাজার পার করল। আনন্দ আর উন্মাদনাকে সঙ্গে নিয়েই নতুন বছর শুরু করল তিলোত্তমা।

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...