Thursday, March 19, 2026

“ঠোক দিজিয়ে স্যার..” উত্তরপ্রদেশে ধর্ষণকাণ্ডে যোগীকে কটাক্ষ মহুয়ার

Date:

Share post:

আইআইটি-বিএইচইউ শ্লীলতাহানির মামলায় অভিযুক্ত খোদ বিজেপি নেতা। এই ইস্যুতেই এবার যোগী সরকারকে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে মহুয়া জানতে চাইলেন, কত সময় লাগবে অপরাধীদের সম্পত্তির উপর বুলডোজার চালানোর জন্য? একইসঙ্গে ব্যঙ্গাত্মকভাবে তিনি বললেন, “ঠোক দিজিয়ে স্যার।”

এদিন সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে শ্লীলতাহানি কাণ্ডে অভিযুক্তদের ছবি শেয়ার করেন মহুয়া মৈত্র। আর সেখানেই ব্যঙ্গাত্মকভাবে তৃণমূল নেত্রী লেখেন, এই অপরাধীদের হত্যা করুন। সর্বোপরি বুলডোজার চালাতে এত বিলম্ব কেন? উল্লেখ্য, উত্তরপ্রদেশের আইআইটি বিএইচইউ ক্যাম্পাসের ভিতরে এক ছাত্রীকে শ্লীলতাহানির দুই মাস পর রবিবার তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্তরা সবাই বিজেপি নেতা কর্মী। এমনকি খোদ মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি রয়েছে তাদের।

উল্লেখ্য ২০১৭ সালে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরে, একটি সাক্ষাত্কারে যোগী আদিত্যনাথ বলেছিলেন যে অপরাধ করলে অপরাধীদের শাস্তি দেওয়া হবে। তার ‘ঠোক দো নীতি’ র ফলে গত তিন বছরে রাজ্যে বেশ কয়েকটি চর্চিত এনকাউন্টার হয়েছে। এবার খোদ বিজেপি নেতা ধর্ষণের ঘটনায় অভিযুক্ত। ফলে এখানে আদিত্যনাথ কি করবেন সেটাই দেখার।

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...