Thursday, June 4, 2026

পিকনিক যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা অসমে, মৃত ১৪

Date:

Share post:

ভয়াবহ বাস দুর্ঘটনার কবলে পড়ে অসমে মৃত্যু হল ১৪ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ২৭ জন। মঙ্গলবার রাত ৩ টে নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে অসমের দেরগাঁওয়ে। একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ১৪ জন বাসযাত্রী।

জানা গিয়েছে, পিকনিকের উদ্দেশ্যে ৪৫ জন যাত্রী নিয়ে বালিজান থেকে আঠখেলিয়ায় যাচ্ছিল বাসটি। মঙ্গলবার রাত ৩টে নাগাদ রওনা হয় বাসটি। প্রায় পিকনিক স্পটে পৌঁছেও গিয়েছিল সেটি। ভোর পাঁচটা নাগাদ আচমকাই এক কয়লা বোঝাই ট্রাক বাসটির সামনে চলে আসে। সঙ্গে সঙ্গে ভয়াবহ সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান বাসে থাকা ১৪ জন যাত্রী। গুরুতর আহত হয়েছেন ২৭ জন।

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ...

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...