Saturday, March 14, 2026

আগেই বাড়ি বাড়ি পৌঁছেছিল বিদ্যুৎ, এবার রাস্তাঘাট ঝলমল করবে হলদিয়ার দুই গ্রামে

Date:

Share post:

শিল্প নগরী আলো ঝলমলে হলদিয়া, কিন্তু সেখানকার দুটি গ্রামেও বিদ্যুৎ ছিল না। পূর্ব মেদিনীপুরে বিশেষ দায়িত্ব নিয়ে হলদিয়া যাওয়ার পরেই স্থানীয় মানুষ কুণাল ঘোষের কাছে বিদ্যুৎ না থাকার অভিযোগ জানিয়েছিলেন। তৎক্ষণাৎ তিনি ওই দুটি গ্রামে যান। সেখানকার পরিস্থিতি ঘুরে দেখেন। গ্রামে দাঁড়িয়েই বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে ফোন করেন কুণাল। কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যায় কাজ। এখন দুটি গ্রামের
ঘরে ঘরে বিদ্যুৎ। হলদিয়ার দুই গ্রামে বিদ্যুৎ এসেছিল গত বছরের জানিয়ারিতে। সেদিন সারা রাত আলো জ্বালিয়ে রেখে উৎসব পালন করেন গ্রামবাসীরা। কুণাল ঘোষ ও বিদ্যুৎমন্ত্রীকেও সেদিন আমন্ত্রণ করা হয়েছিল।

কুণাল ঘোষ জানিয়ে ছিলেন, হলদিয়ার বিষ্ণুরামচক ও সৌতনচক গ্রামে বাড়ি বাড়ি বিদ্যুতের আলো জ্বলেছে। স্বাধীনতার পর এই প্রথম এল বিদ্যুৎ। গ্রামে উৎসবের পরিবেশ। বিদ্যুৎ পেয়ে বিজেপি সমর্থকরাও খুশি।

শুক্রবার ফের সেই দুটি গ্রামে যান কুণাল ঘোষ। কার্যত বিদ্যুত পাওয়ার বর্ষপূর্তির মেজাজ সেখানে। এদিন গ্রামবাসীদের সঙ্গে কুশল বিনিময় করেন কুণাল। গ্রামবাসীদের সঙ্গে চায়ের আড্ডাও দেন। বাড়ি বাড়ি বিদ্যুৎ যাওয়ার পর এবার রাস্তা আলো করার অপেক্ষা। ইতিমধ্যে পোস্ট বসিয়ে কাজ শুরু হয়েছে। মূলত কাজ দেখতেই গ্রামের পথ ধরে বেশকিছুটা হাঁটেন কুণাল। এবার আলো ঝলমলে হয়ে উঠবে হলদিয়ার দুই গ্রামের রাস্তাঘাট।

আরও পড়ুন-উত্তরবঙ্গের মুকুটে নয়া পালক, জিআই তকমা পেল বিখ্যাত কালো-নুনিয়া চাল

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...