Thursday, May 14, 2026

সন্দেশখালির ঘটনায় ইডির বিরুদ্ধে FIR পুলিশের, পাল্টা ডিজি- এসপির কাছে ইমেলে অভিযোগ ইডির!

Date:

Share post:

সন্দেশখালির ঘটনা (Sandeshkhali Incident) ঘিরে নয়া মোড়। এবার। ED-র বিরুদ্ধে FIR করলো পুলিশ। সূত্রের খবর তৃণমূল নেতা শাহজাহানের শেখের বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মামলা রুজু করেছে ন্যাজাট থানার পুলিশ। ওয়ারেন্ট ছাড়াই শেখ শাহজাহানের বাড়ির তালা ভেঙে অযাচিতভাবে ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন ED-র অফিসাররা। তার বিরুদ্ধেই এবার অভিযোগ দায়ের হল। পাল্টা ডিজি- এসপির কাছে হামলার ফুটেজ পাঠিয়ে ইমেলে অভিযোগ করেছে ইডি।

বৃহস্পতিবার সাত সকালে শাহজাহান শেখের বাড়িতে ED আধিকারিকরা পৌঁছে যান। কাউকে আগে থেকে কিছু না জানিয়ে তাঁরা সেখানে পৌঁছে শাহজাহানের বাড়ির তালা ভাঙতে শুরু করলে ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। পরিস্থিতি রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয়। কেন্দ্রীয় এজেন্সির আধিকারিক এবং সেন্ট্রাল ফোর্সের সশস্ত্র সেনা কার্যত পালিয়ে যেতে বাধ্য হন। এরপর রাজনৈতিক টানাপোড়েন চলে দিনভর। রাতে আবার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে গ্রেফতার করে ইডি। সারাদিন ধরে তল্লাশি করার পর মধ্যরাতে নাটকে ফের উত্তেজনা ছড়ায় এলাকায়।গতকাল রাতে রাজ্য পুলিশের DG রাজীব কুমার ও বসিরহাট পুলিশ জেলার SP জোবি থমাসের কাছে email এর মাধ্যমে অভিযোগ জানায় কেন্দ্রীয় এজেন্সি। তাঁরা দাবি করেছেন যে কোর্ট ওয়ারেন্ট নিয়েই রেশন মামলায় তদন্তে সন্দেশখালিতে গিয়েছিলেন তাঁরা। এরপর দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। এমনকি হামলার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সরানো হয়েছে বলেও জানান তাঁরা। এর পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে সন্দেশখালির ঘটনায় প্রেস বিবৃতিও দেওয়া হয়েছে ।

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...