Thursday, May 14, 2026

১৬ বছর পর ফের ব্রিগেডে একক শক্তিতে সিপিএমের যুব সংগঠন, আঁটোসাঁটো নিরাপত্তা

Date:

Share post:

লোকসভা ভোটের পালে হাওয়া পড়েছে। সেদিকে লক্ষ্য রেখেই গত ৩ নভেম্বর কোচবিহার থেকে ‘ইনসাফ যাত্রা’ শুরু করেছিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। ইতিমধ্যেই সমস্ত জেলা ছুঁয়েছে এই কর্মসূচি। আর রবিবার ৭ জানুয়ারি ব্রিগেডে হবে সমাপ্তি সমাবেশ।

২০০৮ সালে শেষবার একক শক্তিতে ব্রিগেড সমাবেশ করেছিল ডিওয়াইএফআই। রাজ্যে তখন ছিল বামফ্রন্ট সরকার। তারপরের দেড় দশকে রাজ্য রাজনীতির আমূল পরিবর্তন হয়েছে। বিধানসভায় শূন্য হয়ে গিয়েছেন বামপন্থীরা৷ ১৬ বছর পর একক শক্তিতে রবিবার ব্রিগেড সমাবেশ করবে ডিওয়াইএফআই, এমনটাই দাবি সংগঠনের নেতা-নেত্রীদের। তেমনটা আন্দাজ করে রবিবারের সমাবেশে আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থাও রাখছে কলকাতা পুলিশ। ডেপুটি কমিশনার পদমর্যাদার দু’জন পুলিশ অফিসার নিরাপত্তার দায়িত্বে থাকছেন৷ মোতায়েন করা হচ্ছে অন্তত ৫০০ পুলিশকর্মীকে।

কলকাতা পুলিশের দাবি, আয়োজকদের পক্ষ থেকে ১ লক্ষ জনসমাবেশের কথা জানানো হয়েছে। হাওড়া এবং শিয়ালদহ স্টেশন থেকে দফায় দফায় বড় মিছিল নিয়ে সমাবেশ আসবেন বাম সমর্থকরা৷ শহরের অন্যান্য জায়গা থেকেও আসবে মিছিল। ফলে বিপুল যানজটের সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি কোচবিহার থেকে কলকাতা, কাকদ্বীপ থেকে কালনা, ইনসাফ যাত্রায় গোটা রাজ্য চষে ফেলেছেন বামেদের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাম যুব সংগঠনের নেতৃত্ব।

অন্যদিকে, ৫০দিনের ‘ইনসাফ যাত্রা’র সাফল্য নিয়ে একটি বই প্রকাশ করছে ডিওয়াইএফআই। যার পোশাকি নাম ‘ইনসাফ যাত্রার ডায়েরি’! ইতিমধ্যেই বইয়ের টিজার্স প্রকাশ করা হয়েছে। ব্রিগেডের আগেই এই বই সংগঠনের সদস্যের হাতে চলে যাবে। সাধারণ মানুষও বইটি সংগ্রহ করতে পারবেন। আভাস রায় চৌধুরী থেকে শুরু করে মিনাক্ষী মুখোপাধ্যায়, কলতান, ধ্রুবজ্যোতি সাহা সহ প্রাক্তন ও বর্তমান ডিওয়াইএফআই নেতাদের লেখা রয়েছে। যা ছাত্রযুবদের উদ্বুদ্ধ করবে বলে যাবি সিপিএমের যুব সংগঠনের।

সংগঠনের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় জানান, ইনসাফ যাত্রায় মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছেন। রাজ্যজুড়ে মানুষ এগিয়ে এসেছেন, আর্থিক সাহায্য করেছেন। মানুষের কাছ থেকে আদায়কৃত ওই টাকার মোট পরিমাণ কত, ৭ জানুয়ারি বিগ্রেডের সভা থেকে আমরা তার হিসেব দেবেন। শুধু কৌটা নেড়ে টাকা আদায় নয, এবারই প্রথম বামেদের তরফে কিউআর কোডের মাধ্যমে চাঁদা আদায়ের ব্যবস্থা করা হয়েছিল। বহু মানুষকে ওই কিউ আর কোড স্ক্যান করে টাকা দিতেও দেখা গিয়েছিল।

ইনসাফ যাত্রা’য় সন্ত্রাস, বেকারত্বের পাশাপাশি সিঙ্গুর প্রসঙ্গও তুলে ধরেছিল সিপিএমের যুব সংগঠন। মীনাক্ষী জানিয়েছেন, আগামী ৭ জানুয়ারি শহরের সাত প্রান্ত থেকে মিছিল ব্রিগেডমুখী যাত্রা করবে। যা এই সভাকে ঐতিহাসিক করে তুলবে বলেই দাবি মীনাক্ষীদের।

Related articles

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...