Saturday, March 14, 2026

রাজনৈতিক জীবনের ১০বছর পূর্তিতে অভিষেককে অভিনন্দন তৃণমূলের

Date:

Share post:

রাজনৈতিক জীবনের ১০বছর পূর্ণ। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Bandyopadhyay) অভিনন্দন জানাল তৃণমূল (TMC)। রবিবার পৈলানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। সেখানে এখন প্রস্তুতি তুঙ্গে। এই পরিস্থিতিতে শনিবার রাতে দলের এক্স হ্যান্ডেলে অভিষেককে অভিনন্দন জানিয়ে তৃণমূলের পক্ষ থেকে পোস্ট করা হয়।

লেখা হয়, “মা-মাটি-মানুষের সেবায় ১০বছর পূর্ণ করার জন্য আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাই। আমরা গর্বিত! সাংসদ হিসেবে ডায়মন্ড হারবারের প্রতিনিধিত্ব করা হোক, সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাজ করা হোক বা TNJ প্রচারের নেতৃত্ব দেওয়া- তিনি মানুষের উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনার প্রতিশ্রুতি এবং আবেগ বাংলায় উল্লেখযোগ্য পরিবর্তনের সূচনা করেছে। আপনার কাজ অনেক বছর চলুক এই কামনা করি!”

নির্বাচনের প্রচারই হোক বা তৃণমূলের নবজোয়ার- যেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ‍ব়্যালি, মিছিল বা জনসভা করেন সেখানেই জনজোয়ার।

 

 

 

 

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...