Saturday, May 9, 2026

বার্ধক্য ভাতার পরে ১০০ দিনের কাজের টাকা? কী বড় ঘোষণা অভিষেকের

Date:

Share post:

কেন্দ্রের বঞ্চনায় বাংলায় একশো দিনের কাজ করেও টাকা পাননি বহু মানুষ। বারবার দিল্লিতে দরবার করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বাংলা দাবি আদায়ে দিল্লি গিয়ে ধর্না- আন্দোলন করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। কিন্তু তারপরেও বাংলা টাকা ছাড়েনি কেন্দ্র। এই পরিস্থিতিতে বার্ধক্য ভাতার মতো ডায়মন্ড হারবারের মানুষদের ১০০ দিনের কাজের টাকার ব্যবস্থা করবেন বলে রবিবার পৈলানে জানালেন অভিষেক।

এর আগে তাঁফর সঙ্গে কেন্দ্রের শত বাধা সত্ত্বেও দিল্লি গিয়ে যে জব কার্ড হোল্ডাররা ন্যায্য পাওনা আদায় আন্দোলনের শামিল হয়েছিলেন, তাদের কাছে অর্থ সাহায্য পাঠিয়েছেন অভিষেক (Abhishek Bandyopadhyay)। এদিন মঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, আর দু তিন মাস তিনি অপেক্ষা করবেন। তার মধ্যে যদি কেন্দ্র থেকে ১০০ দিনের কাজের টাকা না দেওয়া হয়, তাহলে অন্তত ডায়মন্ড হারবারে যাঁরা করেছে টাকা পাননি তাঁদেরকে প্রাপ্য দেওয়ার উদ্যোগ নেবেন। সেই সংখ্যাটা কমপক্ষে ৬৬ হাজার। তাঁদের ব্যবস্থা অভিষেক করবেন।


Related articles

সুষ্ঠু নির্বাচনের পুরস্কার! মুখ্যমন্ত্রীর উপদেষ্টার পদে সুব্রত গুপ্ত

বাংলার নির্বাচনের আগে আকস্মিকভাবে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নিয়ে আসা হয়েছিল তাঁকে। কেন্দ্রের সরকারের বেঁধে দেওয়া নির্বাচন...

বিজেপির বিরুদ্ধে শক্তিশালী-আপসহীন বিরোধী হিসেবে লড়াই তৃণমূলের! কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন থেকে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়...

কোনও ইগো নেই: বাংলায় বাম-অতিবাম-সহ অবিজেপি সবদল নিয়ে জোটের বার্তা মমতার

বিজেপিকে রুখতে এবার বাংলায় বাম-অতিবাম-সহ বিজেপি (BJP) বিরোধী সবদল নিয়ে জোটের বার্তা দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

রাজ্যপাল ইচ্ছা করে বাধা দিচ্ছেন বিজয়কে: সরব সিপিআইএম, মামলা সুপ্রিম কোর্টে

ম্যাজিক ফিগার না ছুঁলেও বিধানসভায় দাঁড়িয়ে সরকার গঠনের সময়ে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেন কি না তা দেখার...