Thursday, May 14, 2026

শাস্ত্রীয় সংগীত জগতে নক্ষত্রপতন, না ফেরার দেশে চলে গেলেন উস্তাদ রাশিদ খান!

Date:

Share post:

মঙ্গলের দুপুরে মেঘ জমলো শাস্ত্রীয় সংগীতের আকাশে। গান প্রেমীদের চোখের জলে ভাসিয়ে চলে গেলেন শিল্পী রাশিদ খান (Rashid Khan passed away)। দীর্ঘ লড়াইয়ের অবসান হল আজ। মারণ রোগের যন্ত্রণার দোসর হয়েছিল মস্তিষ্কের রক্তক্ষরণ। গতবছরের শেষ থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। আজ দুপুর ৩: ৪৫ মিনিটে শেষ হল শিল্পীর সংগীত যাত্রা।

চিকিৎসকরা জানান ইনট্রাসেরিব্রাল হেমারেজ নিয়ে গত ২২ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন উস্তাদ রাশিদ খান। নিউরোসার্জিক্যাল টিম চিকিৎসা করছিল, প্রাথমিকভাবে তিনি চিকিৎসায় ছাড়াও দিয়েছিলেন কিন্তু শেষ রক্ষা হল না। ভোররাতে হঠাৎ করেই ব্লাড প্রেসার কমে যাওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। আজ দুপুরে সুরেলা পৃথিবী ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন শিল্পী।

শাস্ত্রীয় সংগীতের পাশাপাশি ফিউশন বা বলিউড এবং টলিউডের ছবিতে বহু জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী।’হাম দিল দে চুকে সনম’, ‘যব উই মেট’, ‘কিসনা’, ‘মাই নেম ইজ খান’ এর মতো বলিউড ছবিতে তাঁর গান প্রশংসা পেয়েছে। টলিউডেও ‘মিতিন মাসি’, ‘বাপি বাড়ি যা’, ‘কাদম্বরী’-র মতো বাংলা সিনেমাতেও তাঁর কন্ঠ মন জয় করেছে সবার। রাশিদ খানের প্রয়াণে শোকের ছায়া সংগীত মহলে।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...