Saturday, April 4, 2026

নিজেকে শে.ষ করার কথা ভেবেছিলেন রহমান! সুরকারের কথায় চোখ কপালে অনুরাগীদের

Date:

Share post:

তিনি অন্যদের থেকে একটু হলেও আলাদা। তাঁর সুর মূর্ছনায় ভেসে যান সমস্ত বয়সের মানুষজন। হ্যাঁ, ঠিকই ধরেছেন সুর সম্রাট এ আর রহমানের (A R Rahman) কথা বলা হচ্ছে। আর তিনিই যদি জীবন শেষ করে দেওয়ার কথা ভাবেন! তেমন ভাবনাই মাথায় এসেছিল বিশিষ্ট এই সুরকারের। জীবনে চরম অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যার (Suicide) সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আর রহমানের এমন পদক্ষেপের কথা শুনে রীতিমতো চোখ কপালে অনুরাগীদের। সবার মনে একটাই প্রশ্ন কী এমন হয়েছিল, যার জেরে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন রহমান? যদিও সেই প্রশ্নের উত্তর নিজেই খোলসা করেছেন বিশিষ্ট এই সুরকার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের চরম অন্ধকার সময়ের কথা উঠে আসে অস্কারজয়ীর। তিনি জানান, “কেরিয়ারের শুরুতে কোনও কিছুই ঠিকঠাক হচ্ছিল না। আমি হতাশ হয়ে পড়েছিলাম। আমাকে ধীরে ধীরে অবসাদ গ্রাস করছিল। আর সেকারণেই একটা সময় আত্মহত্যার চেষ্টা করি। সেই সময় আমার মা আমাকে বলেছিলেন, অন্যের জন্য যখন বাঁচতে শুরু করবে, তখন এই ধরনের খেয়াল মনে আসবে না। তারপর থেকেই আমার জীবন বদলে যায়। পাশাপাশি তিনি আরও জানান, এখনও যখন আমার মন খারাপ হয়, মায়ের সেই কথাগুলোই মনে মনে ভাবি। ” তবে এখানেই থেমে থাকেননি রহমান। তিনি আরও জানিয়েছেন, “আমাকে সঙ্গীতজীবনে আসতে কেউ বলেননি। আমি নিজেই এই জীবনে সঙ্গীতকে পাথেয় করতে পেরে অত্যন্ত খুশি। আমার মনের ভিতর কিছু অনুভূতি কাজ করত। পাশাপাশি যে জিঙ্গেলগুলো আমার প্রত্যাখ্যান করা হয়েছিল প্রার্থনার পর সেগুলিই কবুল হয়ে যেতে শুরু করে”।

এছাড়া এদিন সাক্ষাৎকারে ইসলাম ধর্ম নেওয়ার পর জীবনে আদৌ কোনও পরিবর্তন এসেছে কী না সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে রহমান জানান, এটা ইসলামে ধর্মান্তরের বিষয় একেবারেই নয়। এটি আসলে নিজেকে নিজের মধ্যে অনুভব করার এক প্রক্রিয়া। এর পিছনে আধ্যাত্মিক, সুফি গুরুদের পাশাপাশি আমার মায়ের চিন্তাভাবনাও বিশেষ ভুমিকা পালন করেছে।

 

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...