Sunday, May 10, 2026

রাজ্যপালের ডাকে সাড়া দিয়ে রাজভবনে পৌঁছলেন মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব

Date:

Share post:

রাজ্যপালের ডাকে সাড়া দিয়ে শেষ পর্যন্ত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ রাজভবনে পৌঁছলেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা এবং রাজ্যের স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। সন্দেশখালির ঘটনা ঘটার ছদিন পর তারা রাজভবনে গেলেন। গত ৫ জানুয়ারি, তাঁদের রাজভবনে ডেকেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওইদিন তাঁদের কাছে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্টও চেয়েছিলেন তিনি।
ওই ঘটনার পর রীতিমতো বিবৃতি দিয়ে রাজ্যপাল জানিয়েছিলেন, সংবিধানের অবমাননা করা হলে রাজ্যপাল হিসাবে তিনি উপযুক্ত সময়ে উপযুক্ত পদক্ষেপ করবেন। এর পরেই মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে ডেকেছিলেন তিনি।ডেকে পাঠানো হয়েছিল রাজ্যপুলিশের ডিজিকেও।

Related articles

খাবারে বিষক্রিয়ায় ৪ বছরের শিশুর মৃত্যু! চিকিৎসাধীন পরিবারের ৬ জন 

বাড়ির খাবার খেয়েই মর্মান্তিক পরিণতি! বিষক্রিয়ার (Food Poisoning) জেরে মৃত্যু হলো চার বছরের এক শিশুকন্যার। একই পরিবারের আরও...

ISL: “নবী-অ্যালভিটোরা দলের ক্ষতি করার চেষ্টা করেছে”, বিস্ফোরক অভিযোগ অস্কারের

সোমবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। রবিবার সাংবাদিক সম্মেলনে রীতিমতো বোমা ফাটালেন অস্কার ব্রুজো(Oscar Bruzon)। দল ছেড়ে...

সুদীপ দলের কাউন্সিলরকে ‘কুত্তা’ বলতেই বিদ্রোহ হোয়াটসঅ্য়াপ গ্রুপে

বাংলার ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস সরে যাওয়ার পরে বিভিন্ন স্তরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় একজোট...

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...